লোকসভা ভোটে বিধানসভা পিছু ৫টি ভিভিপ্যাট গণনার নির্দেশ সুপ্রিম কোর্টের

লোকসভা ভোটে দেশের প্রতিটি বিধানসভায় একটির পরিবর্তে পাঁচটি পোলিং স্টেশনে ভিভিপ্যাট গণনার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

লোকসভা ভোটে দেশের প্রতিটি বিধানসভায় একটির পরিবর্তে পাঁচটি পোলিং স্টেশনে ভিভিপ্যাট গণনার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতেই এই নির্দেশ বলে জানিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। শুধু রাজনৈতিক দলগুলি নয়, গরিব ভোটারদের সন্তুষ্টির বিষয়টিও নির্বাচন কমিশনকে বিবেচনা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

লোকসভা ভোটে বিধানসভা পিছু ৫টি ভিভিপ্যাট গণনার নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্পূর্ণ রূপে মানবার প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশনও। শীর্ষ আদালতের নির্দেশে, দেশের প্রতি বিধানসভার পাঁচটি পোলিং স্টেশনেই ভিভিপ্যাটের পেপার ট্রায়াল মেশিন স্লিপের সঙ্গে ইভিএমের ফল অবিন্যস্ত প্রক্রিয়ায় মেলানো হবে বলে আশ্বাস দিয়েছে দেশের নির্বাচন পরিচালন সংস্থা।

১১ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। তার আগে স্বচ্ছ নির্বাচনের দাবিতে, ইভিএম ও ভিভিপ্যাটে প্রকাশিত ফলের ৫০ শতাংশ মেলানোর প্রক্রিয়া চালু করতে, সুপ্রিম কোর্টে আবেদন করেছিল চন্দ্রবাবু নায়ডুর টিডিপি সহ দেশের ২১টি বিরোধী রাজনৈতিক দল। যদিও সেই আবেদন খারিজ করেছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্তা ও সঞ্জীব খান্নার বেঞ্চ।

অন্যদিকে, সুপ্রিম কোর্টকে নির্বাচন কমিশনের আশ্বাস, ভোট শেষের পর পোলিং স্টেশনে সব দলের প্রার্থীর সামনেই ড্র কিংবা লটারির মাধ্যমে, ইভিএম ও ভিভিপ্যাটের ফল মেলানো হবে। লোকসভা নির্বাচনে দেশের প্রতি পোলিং স্টেশনে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার আশ্বাসও দিয়েছে নির্বাচন কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+