গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদীকে ক্লিনচিট নিয়ে বছরের শুরুতেই শুনানি সুপ্রিম কোর্টে

গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদীকে ক্লিনচিট নিয়ে বছরের শুরুতেই শুনানি সুপ্রিম কোর্টে।

গুজরাত দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল। সেই ঘটনার বিরুদ্ধে শুনানি চেয়ে আদালতের দ্বারস্থ হন প্রয়াত কংগ্রেস নেতা এহেসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। জাকিয়ার আবেদনে সুপ্রিম কোর্ট সাড়া দিয়ে শুনানিতে রাজি হলেও শুনানির দিন পিছিয়ে জানুয়ারির তৃতীয় সপ্তাহে করা হয়েছে।

গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদীকে ক্লিনচিট নিয়ে বছরের শুরুতেই শুনানি সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্ট নিযুক্ত সিট মোদী ছাড়াও অনেক হেভিওয়েট নেতা ও আমলাদের ক্লিনচিট দেয়। সেই সবকিছুর বিরুদ্ধেই একসঙ্গে আদালত শুনতে রাজি হয়েছে।

ঘটনা হল, ২০০২ সালে গুলবার্গ সোস্যাইটির ঘটনায় গতবছরে গুজরাত হাইকোর্ট জাকিয়া জাফরির পিটিশন খারিজ করে দেয়। নরেন্দ্র মোদীর ক্লিনচিটকেই মান্যতা দেয় হাইকোর্ট। একইসঙ্গে উচ্চ আদালতে জাকিয়া যেতে পারেন বলে জানায়।

২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আহমেদাবাদের গুলবার্গ সোস্যাইটিতে ৬৮জনকে খুন করা হয়। যার মধ্যে ছিলেন কংগ্রেস সাংসদ এহেসান জাফরি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। ২০০৮ সালে জাফরির অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশ পেয়ে বিশেষ তদন্তকারী দল তদন্ত করে। তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০১০ সালে নয় ঘণ্টা ধরে জেরা করা হয়। পরে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেয় সিট।

পরে নরেন্দ্র মোদী সহ মোট ৬০ জনকে অব্যাহতি দেওয়ার পর সিট জানায়, শাস্তিযোগ্য কোনও অপরাধ মোদীর বিরুদ্ধে পাওয়া যায়নি। ২০১২ সালে জাকিয়া জাফরি এই রিপোর্টের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ২০১৩ সালেও নিম্ন আদালত সিটের রিপোর্টকেই মান্যতা দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+