তিন তালাক কী সাংবিধানিক, জানা যাবে মঙ্গলবারই

তিন তালাকের সাংবিধানিক বৈধতা নিয়ে মঙ্গলবারই রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিমকোর্ট।

তিন তালাকের সাংবিধানিক বৈধতা নিয়ে মঙ্গলবারই রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিমকোর্ট। মুসলিম আইনে চর্চিত তিন তালাক প্রথায় আইনি সংশোধন করা যায় কিনা তা মঙ্গলবার ঠিক করবেন প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ। উল্লেখ্য, এই পাঁচজন বিচারপতিই আলাদা আলাদা ধর্মাবলম্বী।

তিন তালাক কী সাংবিধানিক, জানা যাবে মঙ্গলবারই

তিন তালাক নিয়ে শুনানি শেষে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল'বোর্ড একটি নিকাহনামা বা বিবাহচুক্তির খসড়া আদালতে জমা দিয়েছিল। এই চুক্তির খসড়ায় বলা হয়েছে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চাইলে স্বামী তিন তালাকের ব্যবহার করবে না। এই প্রস্তাব পাশ হয়ে দেশের সমস্ত কাজির কাছে পাঠানো হয়েছে বলেও আদালতে জানিয়েছে মুসলিম পার্সোনাল ল'বোর্ড। সমাজে সমান অধিকারের দাবিতে মুসলিম মহিলারা এই মামলা করেছিলেন। আবেদনকারীর দাবি, তিন তালাক তাঁদের মৌলিক অধিকার খর্ব করছে।

শুনানিতে মুসলিম পার্সোনাল ল'বোর্ড-র পক্ষ থেকে জানানো হয়, তিন তালাক হয়ত সমাজের চোখে অপরাধমূলক কিন্তু এই প্রথা ১৪০০ বছর ধরে চলে আসছে। আদালত বা সরকারের এই ব্যক্তিগত প্রথায় হস্তক্ষেপ না করাই বাঞ্ছনীয়। কিন্তু আদালত জানিয়ে দেয়, এটা আইনের কর্তব্য মুসলিম মহিলাদের সমান অধিকারের দাবিকে রক্ষা করার। মাত্র ৬ দিনের মধ্যে এই মামলার শুনানি শেষ হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+