সিনেমা হলে জাতীয় সঙ্গীত নিয়ে নির্দেশে সংশোধন করবে সুপ্রিমকোর্ট
সিনেমা হলে জাতীয় সঙ্গীত নিয়ে নিজের দেওয়া রায়ে সংশোধন করতে রাজি হল সুপ্রিমকোর্ট, সুপ্রিমকোর্টের বিচারপতি সাফ জানিয়ে দেন, আদালত জোর করে দেশাত্মবোধ আনতে পারে না
সিনেমা হলে জাতীয় সঙ্গীত নিয়ে নিজের দেওয়া রায়ে সংশোধন করতে রাজি হল সুপ্রিমকোর্ট। জাতীয় সঙ্গীত নিয়ে শীর্ষ আদালতের রায়ের ওপর সংশোধনীর আর্জির অবশ্য বিরোধিতা করেছে কেন্দ্র সরকার। সুপ্রিমকোর্টের বিচারপতি সাফ জানিয়ে দেন, আদালত জোর করে দেশাত্মবোধ আনতে পারে না।

এদিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ জানিয়ে দেয়, সিনেমা হলে মানুষ যায় বিনোদনের জন্য়, সেখানে কেন্দ্র জোর করে দেশাত্মবোধ চাপিয়ে দিতে পারে না। ফলে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত শুরু হলেও উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়। কেন্দ্র মৃতু বিরোধিতা করলে প্রধান বিচারপতি জানিয়ে দেন, তাহলে কী কেন্দ্র জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে এবার টি-শার্ট ও জিনসের ওপরও নিষেধাজ্ঞা জারি করবে।
বিচারপতি বলেন, আদালত নিজের আগের দেওয়া রায়ে পরিবর্তন করতেই পারে, কেন্দ্র যদি চায় তাহলে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত সংক্রান্ত আইনে সংশোধন করতেই পারে। এই মামলায় নিজের মতামত জানাতে কেন্দ্রকে ৯ই জানুয়ারি পর্যন্ত সময়সীমা দিয়েছে শীর্ষ আদালত।












Click it and Unblock the Notifications