১৮ অক্টোবরের মধ্যে অযোধ্যা মামলার শুনানি শেষ করতে বলল সুপ্রিম কোর্ট
অযোধ্যা মামলার শুনানি দ্রুত শেষ করতে চায় শীর্ষ আদালত। তাই সব পক্ষের কাছে শুনানি শেষ করার নির্দিষ্ট দিন চেয়ে পাঠিয়েছে আদালত।
অযোধ্যা মামলার শুনানি দ্রুত শেষ করতে চায় শীর্ষ আদালত। তাই সব পক্ষের কাছে শুনানি শেষ করার নির্দিষ্ট দিন চেয়ে পাঠিয়েছিল আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে চলছে শুনানি। মঙ্গলবার ১৭ দিনে পড়েছে অযোধ্যার বিতর্কিত জমি মামলার শুনানি। সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধবন জানিয়েছেন, অযোধ্যায় রাম জন্মেছিলেন ঠিকই কিন্তু ঠিক কোন জায়গায় জন্মেছিলেন তা এখনও স্পষ্ট নয়। অযোধ্যায় তিনটি জায়গাকে রামে জন্মেস্থান বলে চিহ্নিত করা হয়েছে।

কিন্তু রাম মন্দিরের কাছেই যে মসজিদটি রয়েছে সেটার সত্যতা নিয়েও আদালত সুন্নি ওয়াকফ বোর্ডকে প্রশ্ন করেছিল।
যদিও দাবি ১৯৮৯ সালে রামের ওই জন্মস্থান চিহ্নিত করা হয়েছিল। কিন্তু হিন্দু সংগঠনের দাবি অযোধ্যায় রামের জন্মভূমি পুরতন কাল থেকেই রয়েছে। মুঘলরা দেশ শাসন করতে আসার পরেই সেখানে মসজিদ তৈরি করে। কাজেই এই স্থানটিতে বহু প্রাচীন কাল থেকেই মন্দির ছিল। গত ৬ অগস্ট থেকে মামলার শুনানি শুরু হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট নির্দেশের বিরুদ্ধে ১৪টি আবেদন করা হয়েছে। ২.৭৭ একর জমি নিয়েই মূলত বিতর্ক।
এবার এই মামলার শুনানিতে ইতি টানতে চাইছে সুপ্রিম কোর্ট তাই ১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করার জন্য নির্দেশ দিয়েছে।












Click it and Unblock the Notifications