রাফালে মামলা নিয়ে 'সুপ্রিম' নির্দেশ! শুনানি নিয়ে কী জানাল শীর্ষ আদালত
রাফালে মামলা নিয়ে আগামী ১৪ তারিখ শুানির পরবর্তী দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।
রাফালে মামলা নিয়ে আগামী ১৪ তারিখ শুানির পরবর্তী দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। এদিন দেশের শীর্ষ আদালতে রাফালে যুদ্ধবিমান নিয়ে সুপ্রিম কোর্টের ১৪ ডিসেম্বরের নির্দেশের পর্যালোচনা সংক্রান্ত মামলার শুনানি চলছিল। আর সেই মামলার প্রেক্ষিতেই শুনানির আগামী তারিখ নির্ধারণ করে শীর্ষ আদালত।

এদিন, অ্যাটর্নি জেনারেল আদালতে জানান, যে নথি ফাঁস হয়েছে তার ওপরে পরিষ্কার 'কনফিডেন্সিয়াল' লেখা ছিল। ফলে তা জনসমক্ষে নিয়ে আসার অর্থ সরকারি গোপনীয়তা আইন ভঙ্গ করা। এদিকে, চিফ জাস্টিস রঞ্জন গগৈকে প্রশান্ত ভূষণ জানান, যদি অ্য়াটর্নি জেনারেলের তথ্যকেই সত্যি ধরতে হয়, তাহলে সেই সমস্ত নথি কিভাবে বিচার্য হতে পারে,তাও খতিয়ে দেখতে হবে।
এদিকে, এদিন অ্য়াটর্নি জেনারেল জানান, রাফালে সম্পর্কে যে সংবাদপত্র গুরুত্বপূর্ণ নথি ফাঁস করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাডা়ও সাম্প্রতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাফালে বিমান দেশের জন্য কতটা প্রয়োজনীয় তার কথাও জানান অ্যাটর্নি জেনারেল।












Click it and Unblock the Notifications