চলতি আর্থিক বর্ষে জিডিপি বৃদ্ধি কমবে, আশঙ্কার কথা শোনাল এসবিআই

চলতি আর্থিক বর্ষে জিডিপি বৃদ্ধি কমবে, আশঙ্কার কথা শোনাল এসবিআই

দেশের অর্থনীতির যে ধুঁকছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই মন্দার বাজারেই জিডিপি বৃদ্ধি নিয়ে আরও খারাপ কথা শোনাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। চলতি আর্থিক বর্ষেই নাকি ৫ শতাংশ জিডিপি বৃদ্ধি হবে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে এসবিআই। হিসেব ছিল ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি হবে ৬.১ শতাংশ। কিন্তু সেই জায়গায় পৌঁছনো তো দূরের কথা ক্রমশ নীচের দিকেই নামছে জিডিপি। এই বাজারেই আগের হিসেব না থাকলেও ৫ শতাংশ জিডিপি বৃদ্ধি হবেই সেকথা জানিয়েছে এসবিআই।

চলতি আর্থিক বর্ষে জিডিপি বৃদ্ধি কমবে, আশঙ্কার কথা শোনাল এসবিআই

গাড়ির বাজারের মন্দার কারণে দ্বিতীয় ত্রৈমাসিক হিসেবে জিডিপি বৃদ্ধি ৪.২ শতাংশ থেকে সামান্য কিছুটা কমেছে। কিছুতেই গাড়ির বাজার চাঙ্গা করা যাচ্ছে না। তার উপরে শিল্পক্ষেত্রে উৎপাদনও কমতে শুরু করেছে। পেট্রোল, কয়লা, বিদ্যুৎ, গাড়ি থেকে শুরু করে সার, স্টিল, প্রাকৃতিক গ্যাস সব শিল্পেই উৎপাদন কমেছে। তার অন্যতম কারণ চাহিদায় একটা বড় মাপের সংকট তৈরি হয়েছে। বিনিয়োগও তেমন আসছে না।

এদিকে ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৬.২ শতাংশ হবে। এমনই আগাম জানানো হয়েছে। কিন্তু সেই পর্যায়ে পৌঁছতে হলে আরও বড় পদক্ষেপ করতে হবে শোনা যাচ্ছে বছরের শেষে রিজার্ভ ব্যাঙ্ক আবারও বড় অঙ্কের রেপোরেট কমাতে চলেছে। এদিকে বেশ কয়েকবার কর্পোরেট রেট কমানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+