এসবিআই-এর গবেষণা, করোনা ভাইরাসের মতো সংক্রমণ থেকে বাঁচতে তৈরি হতে পারে বিশেষ টাকা
বিশেষজ্ঞরা বলেন যেসব জিনিস সব থেকে নোংরা তাদের মধ্যে রয়েছে টাকাও। আর এই মুহুর্তে চারিদিকে চলছে করোনা ভাইরাসের আতঙ্ক। ভারতীয় মুদ্রা থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলেন যেসব জিনিস সব থেকে নোংরা তাদের মধ্যে রয়েছে টাকাও। আর এই মুহুর্তে চারিদিকে চলছে করোনা ভাইরাসের আতঙ্ক। ভারতীয় মুদ্রা থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে বলেও সতর্ক করা হয়েছে। কিন্তু তাঁর মধ্যে উপায় খুঁজে বেরও করে ফেলে এসবিআই-এর গবেষণা। সেখানে জানানো হচ্ছে ভারতে ব্যবহৃত কাগজের কারেন্সি নোটের পরিবর্তে পলিমার কারেন্সি নোট ব্যবহার করা যেতে পারে।

ভারতের মতো দেশে পুরোপুরি ডিজিটাল মোড অসম্ভব
বিশেষজ্ঞরা বলছেন কারেন্সি নোটের মাধ্যমে ভাইরাস ছড়ায়। তাই লেনদেনে ডিজিটাল মোডের ওপরেই জোর দিচ্ছেন তারা। কিন্তু ভারতের মতো দেশে নগদের ব্যবহার এড়িয়ে যাওয়া মুশকিল। তাই সেখানে প্রয়োজন পেপার কারেন্সি নোটের পরিবর্ত।

ক্যাশ লেনদেনে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা
এসবিআই-এর গবেষণায় বলা হয়েছে, আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিলেও, নগদের ব্যবহারে ভাইরাস ছড়িয়ে পড়া এড়ানো যায় না। সাধারণভাবে মূত্র ও শ্বাসনালী সংক্রমণ এবং ত্বকের সংক্রমণে ক্যাশ লেনদেনের মাধ্যমে ছড়িয়ে থাকে। তাই কারেন্সি নোটের মাধ্যমে ভাইরাস ছড়ানো বন্ধ করতে সত্ত্বর ব্যবস্থা নিতে হবে।

যেসব দেশে পলিমার কারেন্সি নোটের ব্যবহার
অস্ট্রেলিয়া, ইউনাউটেড কিংডম এবং কানাডার মতো দেশে পলিমার কারেন্সি নোট ব্যবহার করা হয়ে থাকে। ১৯৮৮ সালে পলিমার নোটের ব্যবহার শুরু হয়েছিল অস্ট্রেলিয়ায়।

দেশে বিষয়টি ভেবে দেখতে পরামর্শ
এই বিষয়টি এদেশেও পরীক্ষা করে দেখা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা অনেককেই দেখা যায় থুতু দিয়ে টাকা গুণতে। এই ধরনের কাজ যাতে সাধারণ মানুষ না করেন, তার জন্য প্রচার চালানোও জরুরি।












Click it and Unblock the Notifications