ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই, জেনে নিন নতুন হার

ফিক্সড ডিপোজিটে ফের একবার সুদের হার কমাল ভারতীয় স্টেট ব্যাঙ্ক।

ফিক্সড ডিপোজিটে ফের একবার সুদের হার কমাল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এসবিআই এই নিয়ে এক মাসের মধ্যে পরপর দুইবার সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। জানানো হয়েছে সমস্ত ধরনের ডিপোজিট বা স্থায়ী আমানতের ওপর সুদের হার কমানো হচ্ছে। ১০ থেকে ৫০ পয়েন্ট হারে সুদের হার কমছে।

ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই, জেনে নিন নতুন হার

আগামী সোমবার থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলেও জানানো হয়েছে। এর আগে মেয়াদী আমানতে সুদের হার কমিয়েছিল এসবিআই। তারপরে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয়। তারপর এদিন ফের একবার স্থায়ী আমানতে সুদের হার কমিয়ে দিল এসবিআই।

একনজরে দেখে নেওয়া যাক এখন ফিক্স ডিপোজিটে সুদের হার কী হতে চলেছে।

দুই কোটি টাকার নিচে বিনিয়োগে -

  • ৭ থেকে ৪৫ দিনের মধ্যে সুদের হার ৪.৫%
  • ৪৬ থেকে ১৭৯ দিনের মধ্যে সুদের হার ৫.৮%
  • ১৮০ দিন থেকে ২১০ দিনের মধ্যে সুদের হার ৬%
  • ২১১ দিন থেকে এক বছরের কম সময়ের মধ্যে সুদের হার ৬.৫%

সিনিয়র সিটিজেনদের জন্য দশমিক পাঁচ শতাংশ হারে অতিরিক্ত সুদ দেবে বলে জানিয়েছে এসবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+