এটিএমে টাকা তুলতে গেলে এবার দিতে হবে সার্ভিস চার্জ

এটিএমে টাকা তুলেও শান্তি নেই। সেখানেও কাটবে মোটা টাকা। এমনই নয়া নিয়ম করেছে এসবিআই। আজ থেকেই কার্যকর হয়েছে সেই নিয়ম। ব্যাঙ্কের ওযেবসাইটে সেই নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে।

এটিএমে টাকা তুলেও এবার শান্তি নেই। সেখানেও কাটবে মোটা টাকা। এমনই নয়া নিয়ম করেছে এসবিআই। আজ থেকেই কার্যকর হয়েছে সেই নিয়ম। ব্যাঙ্কের ওযেবসাইটে সেই নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। এতোদিন এটিএমে নির্দিষ্ট কয়েকবার টাকা তোলার পর যদি গ্রাহকরা টাকা তুলতেন তাহলে সার্ভিস চার্জ কাটা হত এবার থেকে এটিএমের প্রতি ট্রানজাকশনেই লাগবে সার্ভিস চার্জ। সেটার পরিমান ৫০ টাকা পর্যন্ত হবে বলে জানানো হয়েছে।

ফ্রি ট্রানজাকশন বাড়ল

ফ্রি ট্রানজাকশন বাড়ল

যদিও এবার ফ্রি ট্রানজাকশনের পরিমাণ ২ থেকে বাড়িয়ে ১৫ করা হয়েছে। সেটা অবশ্য নির্ভর করবে গ্রাহকে ব্যাঙ্ক ব্যালেন্সের উপর। অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকা সত্ত্বেও যদি কেউ টাকা তুলতে যান এটিএমে তাহলে ২০ টাকা কেটে নেওয়া হবে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে। আবার টাকা জমা দেওয়ার সময় যাঁরা কার্ডের ব্যবহার করবেন না তাঁদের অ্যাকাউন্ট থেকে ২২ টাকা সার্ভিস চার্জ হিসেবে কেটে নেওয়া হবে।

সেভিংসে ন্যূনতম ব্যালেন্স কমল

সেভিংসে ন্যূনতম ব্যালেন্স কমল

একটা সুখবর এবার শহরাঞ্চলে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ৫০০০ টাকা থেকে কমিয়ে ৩০০০ টাকায় নিয়ে আসা হয়েছে। অ্যাকাউন্টে ৫০ শতাংশের কম টাকা থাকলে ১০ টাকা জিএসটি কেটে নেওয়া হবে। আর ৫০ থেকে ৭৫ শতাংশের মধ্যে ব্যালেন্স কম হলে ১২ টাকা জিএসটি কাটা হবে। ব্যাঙ্ক ব্যালেন্স ৭৫ শতাংশের কম হলে ১৫ টাকা বা তার বেশি পরিমান টাকা কেটে নেওয়া হবে। মফস্বল অথবা গ্রামীণ এলাকার গ্রাহকদের ন্যূনতম ব্যাঙ্ক ব্যালেন্স ২০০০ টাকা থাকতেই হবে। তাদের ক্ষেত্রে ব্যাঙ্ক ব্যালেন্সে ঘাটতি ৫০ শতাংশ হলে সাড়ে টাকা জিএসটি কাটা হবে। ব্যালেন্সের ঘাটতি ৫০ থেকে ৭৫ শতাংশ হলে ১০ টাকা কাটা হবে। আর ৭৫ শতাংশ ঘাটতি হলে ১২ টাকা কাটা হবে।

মোটা টাকা সার্ভিস চার্জ এনএফটি-তে

মোটা টাকা সার্ভিস চার্জ এনএফটি-তে

একই ভাবে এনইএফটি-র মাধ্যমে আর্থিক লেনদেনের জন্যও মোটা টাকা সার্ভিস চার্জ নেওয়ার কথা জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। ১০,০০০ টাকা পর্যন্ত এনইএফটি-র ক্ষেত্রে ২টাকা জিএসটি। ১০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত এনইএফটি-র ক্ষেত্রে ৪ টাকা জিএসটি। এক লাখ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত এনইএফটি-তে ১২ টাকা জিএসটি এবং ২লাখ টাকা থেকে বেশি হলে ২০ টাকা জিএসটি। আর ৫ লাখ টাকার বেশি এনইএফটি-তে ৪০ টাকা জিএসটি কাটবে ব্যাঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+