সংকট বাড়ছে এসবিআইয়ের, অনাদায়ী ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৭৬০০০ কোটি টাকা

চরম সংকটে দেশের ব্যাঙ্কিং সেক্টর। বিজয় মালিয়া, নীরব মোদীদের অনাদায়ী ঋণ এখনও ফেরানো যায়নি। তার উপরে আরও চেপেছে অনাদায়ী ঋণের পরিমাণ। যা রীতিমতো উদ্বেগজনক।

চরম সংকটে দেশের ব্যাঙ্কিং সেক্টর। বিজয় মালিয়া, নীরব মোদীদের অনাদায়ী ঋণ এখনও ফেরানো যায়নি। তার উপরে আরও চেপেছে অনাদায়ী ঋণের পরিমাণ। যা রীতিমতো উদ্বেগজনক। শুধুমাত্র এসবিআইয়ে গত তিন বছরে অনাদায়ী ঋণের পরিমাণ রয়েছে ৭৬,০০০ কোটি টাকা।

সংকট বাড়ছে এসবিআইয়ের, অনাদায়ী ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৭৬০০০ কোটি টাকা

২০১৯ সালের ৩১ মার্চ অনাদায়ী সম্পদের পরিমাণ ঘোষণা করেছে এসবিআই তা দেখে চমকে যাওয়ার মতোই অবস্থা। প্রায় ৩৭,৭০০ কোিট টাকার অনাদায়ী সম্পদ রয়েছে। ৫০০ কোটি টাকার অনাদায়ী ঋণ রয়েছে।
একটি আরটিআইয়ের আবেদনের প্রেক্ষিতে অনাদায়ী সম্পদের যে হিসেব দেশের বৃহত্তম ব্যাঙ্কিং সংস্থা এসবিআই দিয়েছে তাতে ঘুম উড়েছে তাবড় অর্থনীতিবিদদের।

নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএর সংখ্যাটা গত তিন বছরে ৭৬০০০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। ১০০ কোটি টাকারও বেশি ঋণ রয়েছে এমন অনপিএ অ্যাকাউন্ট রয়েছে চারশোরটিরও বেশি। এই অনাদায়ী ঋণের পরিমাণের নিরিখে এসবিআইয়ের পরেই রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। প্রায় ৯৪ জনের ১০০ কোটি টাকারও বেশি এনপিএ অ্যাকাউন্ট রয়েছে। মোট ২৭, ০২৪ কোটি টাকা অনাদায়ী ঋণ রয়েছে পিএনবির। এই পরিমাণ প্রতিবছরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

শুধু রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক নয় একাধিক বেসরকারি ব্যাঙ্কেরও এমনই বেহাল দশা। আইডিবিআই ব্যাঙ্কে অনাদায়ী ঋণের পরিমান সবচেয়ে বেশি। প্রায় ১০০ কোটি টাকা অনাদায়ী ঋণ রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা রয়েছে ৭১টি। মোট ২৬,২১৯ কোিট টাকা অনাদায়ী ঋণ রয়েছে। এই তালিকায় রয়েছে আরও একাধিক বেসরকারি ব্যাঙ্ক। মোটের উপর অত্যন্ত সংকট জনক পরিস্থিতিতে রয়েছে দেশের ব্যাঙ্কিং সেক্টরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+