SBI 'Free Gift' alert! আপনার কাছেও কি এই ধরনের কোনও এসএমএস লিঙ্ক এসেছে? তাহলে অবশ্যই পড়ুন

ব্যাঙ্কের নাম করে প্রতারণা কোনও নতুন ঘটনা নয়। প্রতিনিয়ত এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ব্যাঙ্কগুলির তরফ থেকে বারবার সতর্ক করা হলেও মুহূর্তের অসতর্কতায় বিপদ হয়ে যায়। আবারও একবার গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ

ব্যাঙ্কের নাম করে প্রতারণা কোনও নতুন ঘটনা নয়। প্রতিনিয়ত এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

এই ধরনের কোনও এসএমএস লিঙ্ক এসেছে?

ব্যাঙ্কগুলির তরফ থেকে বারবার সতর্ক করা হলেও মুহূর্তের অসতর্কতায় বিপদ হয়ে যায়। আবারও একবার গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক।

কোনোভাবেই যাতে কেউ প্ররোচণায় পা না দেয় সে ব্যাপারে সতর্ক করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাকটিভ এই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক। আর সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সাধারণ মানুষকে সতর্ক করেছে ব্যাঙ্ক। টুইটারে একটি পোস্ট করা হয়েছে সম্প্রতি ব্যাঙ্কের তরফে।

তাতে বিশেষ এক লিঙ্ক সম্পর্কে সতর্ক করা হয়েছে। 'ফ্রি গিফট' নেবেন? এমন কোনও অফার এলে তাতে যাতে কোনোভাবেই ক্লিক না করা হয়, সে ব্যাপারে সতর্ক করেছে এসবিআই। এসবিআই টুইট করে জানিয়েছে, এই ধরনের কোনও লিঙ্ক এলে ক্লিক করবেন না।

সন্দেহজনক এই সব লিঙ্ক থেকে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। তাই ক্লিক করার আগে ভাবুন। বিনামূল্যে উপহার দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পাতা হয় বলে উল্লেখ করেছে স্টেট ব্যাঙ্ক।

গত বছরের ডিসেম্বর পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী স্টেট ব্যাঙ্কে ৮ কোটি ৫০ লক্ষ গ্রাহক রয়েছে, যার মধ্যে মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করেন ১ কোটি ৯০ লক্ষ গ্রাহক, এই সংখ্যা দেশের অন্যান্য ব্যঙ্কের তুলনায় অনেক বেশি। তাই গ্রাহকরা প্রতারকদের টার্গেট হয়ে ওঠেন বারবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+