বছর শেষ হওয়ার আগেই Sbi গ্রাহকদের জন্যে বড় ঘোষণা! রইল বিস্তারিত

বছর শেষ হওয়ার আগেই Sbi গ্রাহকদের জন্যে বড় ঘোষণা! রইল বিস্তারিত

Sbi FD Rates: রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে ফের একবার বাড়ানো হয়েছে রেপো রেট! আর এরপরেই ব্যাংকগুলোও সুদের হার বাড়াতে শুরু করেছে। ঋণের সুদের হার বাড়ানোর পাশাপাশি ব্যাংক আমানতের উপরেও সুদের হারও (FD Rates) বাড়তে শুরু করেছে। আর এই অবস্থায় দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের কোটি কোটি গ্রাহকের জন্যে বড় ( Sbi FD Rates 2022) ঘোষণা করেছে। বিশেষ করে সামনেই নতুন বছর। আর এর আগে গ্রাহকদের জন্যে ব্যাঙ্কের নিউ ইয়র গিফট বলছেন অনেকেই।

FD-তে সুদের হার বাড়িয়েছে

FD-তে সুদের হার বাড়িয়েছে

SBI ফিক্সড ডিপোজিট অর্থাৎ FD-তে সুদের হার বাড়িয়েছে। স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক 2 কোটি টাকার নিচে FD-এর সুদের হার বাড়িয়েছে। নয়া সুদের হার আজ ১৩ ডিসেম্বর, ২০২২ থেকে কার্যকর করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে, SBI গত 22 অক্টোবর 2022-এ স্থায়ী আমানতের সুদের হার সংশোধন করেছিল। এরপর ফের একবার সুদের হারে পরিবর্তন হল।

সাধারণ মানুষের জন্যে নয়া FD-তে সুদের হার-

সাধারণ মানুষের জন্যে নয়া FD-তে সুদের হার-

  • ৭ থেকে ৪৫ দিনের জন্যে সুদের হার ৩ শতাংশ
  • ৪৬ থেকে ১৭৯ দিনের জন্যে সুদের হার 4.5 শতাংশ।
  • ১৮০ থেকে ২১০ দিনের জন্যে সুদের হার 5.25 শতাংশ।
  • ২১১ দিন থেকে শুরু করে এক বছরের কমের জন্যে সুদের হার 5.75 শতাংশ
  • ১ বছর থেকে শুরু করে দু বছরের কমের জন্যে সুদের হার 6.75 শতাংশ।
  • ২ বছর থেকে শুরু করে তিন বছরের কমের জন্যে সুদের হার 6.75 শতাংশ।
  • 3 বছর থেকে 5 বছরের কম - 6.25 শতাংশ
  • 5 বছর থেকে 10 বছর - 6.25 শতাংশ
প্রবীণ নাগরিকদের জন্যে সুদের হার-

প্রবীণ নাগরিকদের জন্যে সুদের হার-

  • ৭ থেকে ৪৫ দিনের জন্যে সুদের হার 3.5 শতাংশ
  • ৪৬ থেকে ১৭৯ দিনের জন্যে সুদের হার 5 শতাংশ।
  • ১৮০ থেকে ২১০ দিনের জন্যে সুদের হার 5.75 শতাংশ।
  • ২১১ দিন থেকে শুরু করে এক বছরের কমের জন্যে সুদের হার 6.25 শতাংশ
  • ১ বছর থেকে শুরু করে দু বছরের কমের জন্যে সুদের হার 7.25 শতাংশ।
  • ২ বছর থেকে শুরু করে তিন বছরের কমের জন্যে সুদের হার 7.25 শতাংশ।
  • 3 বছর থেকে 5 বছরের কম - 6.75 শতাংশ
  • 5 বছর থেকে 10 বছর - 7.25 শতাংশ
RBI পাঁচ বার বাড়িয়ে রেপো রেট-

RBI পাঁচ বার বাড়িয়ে রেপো রেট-

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বছর এখনও পর্যন্ত পাঁচবার বাড়িয়ে রেপো রেট। মূল্যবৃদ্ধি সামলাতে কেন্দ্রীয় ব্যাঙ্ক 7 ডিসেম্বর দ্বি-মাসিক মুদ্রানীতি পর্যালোচনায়, রেপো রেট আরও 0.35 শতাংশ বাড়িয়ে 6.25 শতাংশ করা হয়েছিল। আর তাতেই নতুন করে সুদের হারে বেশ কিছু ধাক্কা লাগে। এই অবস্থায় ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সূর্যদয় স্মল ফাইনেন্স ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক সহ আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক এফডি'তে তাঁদের সুদের হার বাড়িয়েছে। RBI রেপো রেট বৃদ্ধির পর রেট বৃদ্ধির এই প্রক্রিয়া শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+