ভারতে ২০২১ আর্থিক বর্ষের হিসাবে জিডিপির পরিস্থিতি কেমন! জবাব দিল এসবিআই ইকোব়্যাপ
ভারতে ২০২১ আর্থিক বর্ষের হিসাবে জিডিপির পরিস্থিতি কেমন! জবাব দিল এসবিআই ইকোব়্যাপ
করোনা পরিস্থিতির জেরে দেশের একাধিক অর্থনৈতিক ক্ষেত্রে বিপাকে রয়ে গিয়েছে। ক্রামগত বর্ধিত লকডাউনের জেরে বিপুল সমস্যায় উৎপাদন ক্ষেত্রগুলি। যার প্রভাব সরাসরি গিয়ে পড়ছে দেশের সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে। এমন পরিস্থিতিতে এসবিআইয়ের ইকোব়্যাপ প্রকাশ্যে আনল ২০২১ আর্থিকবর্ষের জিডিপি নিয়ে কিছু তথ্য।

রিপোর্ট বলছে, ২০২১ আর্থিক বর্ষে ভারতের জিডিপির সংকোচন হারের 'মার্ক' ইতিমধ্যেই (-)৬.৮ শতাংশ পার করে গিয়েছে। যা আগামী দিনে যা ভারতের অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলতে পারে। করোনার ক্রমাগত সংকটালের মধ্যে এই তথ্য মোটেও সুখবর এনে দিচ্ছে না।
এর আগে , ইকো ব়্যাপের রিপোর্ট বলেছে, ২০২১ সালের আর্থিকবর্ষে জিডিপি ২.৬ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় যখন ভারত লকডাউন লাগু করেছিল, এই পূর্বাভাস সেই সময়ের ছিল। এরপর থেকে জিডিপি নিয়ে বারবার আশঙ্কা জনক পূর্বাভাস রয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ভারতে করোনা পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে, তাতে ক্রমাগত দেশের অর্থনৈতিক পরিস্থিতি সংকটজনক হচ্ছে। তার জেরে আগামী আর্থিকবর্ষে প্রবল প্রভাব পড়তে পারে অর্থনীতিতে।












Click it and Unblock the Notifications