ফের নূন্যতম ব্যালেন্সের অঙ্ক কমাতে চলেছে স্টেট ব্যাঙ্ক , উঠে এল আরও তথ্য
সরকারের তরফে চাপ বাড়ানোর পর এবার নূন্যতম ব্যালেন্সের আর্থিক মান কমাতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
কেন্দ্রীয় সরকারের তরফে চাপ বাড়ানোর পর এবার নূন্যতম ব্যালেন্সের আর্থিক মান কমাতে চলেছে স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমানে শহর এলাকার স্টেট ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে ন্য়ূনতম ব্যালেন্স ৩০০০ টাকা ধার্য করা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী , এবার এই ব্যালেন্স ১০০০ টাকায় নামিয়ে দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মাসিক ও কোয়ার্টারলি ব্যালেন্সের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে স্টেট ব্যাঙ্ক।

কিছুদিন আগেই জানা যায়, ন্য়ূনতম ব্য়ালেন্সের পরিমাণ ঠিক না রাখতে পারার জন্য বহু গ্রাহকের ওপর শুধুমাত্র জরিমানা ধার্য করেই এই ব্যাঙ্ক ১৭৭২ কোটি টাকা আয় করেছে, গত বছর এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে। এর আগে, গত বছরের জুন মাসে স্টেট ব্যাঙ্কের তরফে ৫০০০ টাকা ন্য়ূনতমব্যালেন্সের রাশি হিসাবে ধার্য করা হয়। তবে পরে তা কমিয়ে বড় শহরের ক্ষেত্রে ৩০০০ টাকা ব্যালেন্স ও মফঃস্বলের ক্ষেত্রে তা ২০০০ টাকা ও গ্রাম্য এলাকায় ন্য়ূনতম ব্যালেন্স ১০০০ টাকা করা হয়েছে। ন্য়ূনতম ব্যালেন্সের টাকার অঙ্ক রক্ষা করতে না পারলে জরিমানা ২০ থেকে ২৫ টাকা পর্যন্তও ধার্য করা হয়েছিল।
এদিকে, ন্য়ূনতম ব্যালেন্সের বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে, তাঁরা জানান এবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। উল্লেখ্য, দেশের বড়সড় প্রাইভেট ব্য়াঙ্কগুলি , যেমন এইচডিএফসি, আইসিআইসিাই, কোটাক ন্য়ূনতমনূন্যতম ব্যালেন্স ১০,০০০ টাকা মেট্রো শহরের রেগুলার অ্যাকাউন্টের ক্ষেত্রে। সেদিক থেকে এসবিআই-এর ন্য়ূনতম ব্যাল্সেন্সের অঙ্ক অনেকেই কম। এই অঙ্ক আরও কমে এলে কিছুটা স্বস্তি হবে সাধারণ মানুষের।












Click it and Unblock the Notifications