মিনিমাম ব্যালেন্স না রাখার জের, এসবিআই-এ বন্ধ অ্যাকাউন্টের সংখ্যা জানলে চমকে যাবেন
২০১৭-১৮ আর্থিক বছরে এপ্রিল থেকে জানুয়ারি মধ্যে প্রায় ৪১.১৬ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। অ্যাভারেজ মান্থলি ব্যালান্স না থাকার কারণেই এই ব্যবস্থা।
২০১৭-১৮ আর্থিক বছরে এপ্রিল থেকে জানুয়ারি মধ্যে প্রায় ৪১.১৬ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। অ্যাভারেজ মান্থলি ব্যালান্স না থাকার কারণেই এই অ্যাকাউন্টগুলি বন্ধ করার কথা জানিয়েছে এসবিআই।

পাঁচ বছর পর গতবছরে এপ্রিলে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই অ্যাভারেজ মান্থলি ব্যালান্স না থাকার বিষয়ে শাস্তিমূলক ফি ধার্য করেছিল। তবে গতবছরেরই অক্টোবরে এই মাসুলের কিছুটা পরিমার্জন করা হয়।
মধ্যপ্রদেশের নিমাচের বাসিন্দা চন্দ্রশেখর গৌরের তথ্য জানার অধিকার আইনে করা মামলায় এবিআই জানিয়েছে, ১ এপ্রিল ২০১৭ থেকে ৩১ জানুয়ারি ২০১৮-র মধ্যে মিনিমাম ব্যালেন্স না থাকার শাস্তিস্বরূপ ব্যাঙ্ক ৪১.১৬ লক্ষ সেভিংস অ্যাকাউন্ট তারা বন্ধ করে দিয়েছে।
প্রশ্নটা ছিল, ১ এপ্রিল ২০১৭-র পর থেকে মিনিমাম ব্যালান্স না রাখা হলে কতগুলি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তারই উত্তর দিয়েছে এসবিআই।
এসবিআই-এর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে প্রায় ৪১ কোটি। এর মধ্যে প্রায় ১৬ কোটি অ্যাকাউন্ট রয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোসিট, পেনশনার, মাইনর, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট হোল্ডারদের। যে অ্যাকাউন্টগুলিতে মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম লাগু হয়নি।
এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে এসবিআই মিনিমাম ব্যালান্স না রাখার কারণে গ্রাহকদের কাছে থেকে ১,৭৭১.৬৭ কোটি টাকা আদায় করেছে। যা ব্যাঙ্কের ২০১৭-১৮ আর্থিক বর্ষের সেকেন্ড কোয়ার্টার প্রফিটের থেকেও বেশি।
মঙ্গলবারই এসবিআই-এর তরফে মিনিমাম ব্যালান্স না রাখার মাসুল একধাক্কায় প্রায় ৭৫ শতাংশের মতো কমানো হয়েছে।
Great News for #SBI Customers! Charges for non-maintenance of #AverageMonthlyBalance (AMB) in #SavingsAccounts has been substantially reduced by upto 75%. Revised charges will be effective from 1st April 2018. Learn more: https://t.co/44g7XDAQv3#Announcement #AMB #MinimumBalance pic.twitter.com/VJBjXkM7aF
— State Bank of India (@TheOfficialSBI) March 13, 2018
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications