ইয়েস ব্যাঙ্ক সংকট মোকাবিলায় ৭২৫০ কোটি টাকার শেয়ার কিনছে এসবিআই
ইয়েস ব্যাঙ্ক সংকট মোকাবিলায় ৭২৫০ কোটি টাকার শেয়ার কিনছে এসবিআই
দেশের অর্থনীতির বেহাল দশায় ইয়েস ব্যঙ্ক কার্যত ধুঁকছিল। যদিও পরিস্থিতি মোকাবিলার আশ্বাস আগেই দিয়েছিলাম অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার রাষ্টায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-এর মুখেও শোনা গেল একই কথা। ইয়েস ব্যাঙ্কের পরিস্থিতি সামল দিতে ৭২৫০ কোটি টাকার শেয়ার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

ইয়েস ব্যাঙ্কের পরিস্থিতি সামাল দিতে নয়া উদ্যোগ
এক দিকে ব্যঙ্কের মূল কান্ডারিকে ইডি-র জিজ্ঞাসাবাদ , অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ। এদিন শেয়ার বাজারে কেনাবেচা চলাকালীন রীতি মেনেই নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চেয়ে আবেদন জানায় এসবিআই। প্রস্তাবে বলা হয়, শেয়ার প্রতি ১০ টাকা দরে বেসরকারি ইয়েস ব্যাঙ্কের ৭,২৫০ কোটি টাকার শেয়ার কিনতে ইচ্ছুক এসবিআই।

ইয়েস ব্যাঙ্কে এসবিআইয়ের অংশীদারিত্ব পৌঁছাবে ৪৯ %
গত মাসেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবন প্রকল্পের খসড়া প্রস্তাব করে। রিজার্ভ ব্যঙ্কের পরিকল্পনা খসড়া অনুযায়ী বেসরকারি ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ মালিকানা নিজেদের হতে নিতেই এই উদ্যোগ এসবিআই-এর৷

স্বস্তি গ্রাহক সহ ইয়েস ব্যাঙ্কের কর্মচারীদের
ইয়েস ব্যাঙ্কের সঙ্কোট সামনে আসতেই ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছিল গ্রাহক সহ ইয়েস ব্যাঙ্কের সমস্ত কর্মচারীদেরও।তাঁদের আশ্বস্ত করততেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ‘‘সমস্ত আমানতকারীর টাকা সুরক্ষিত রয়েছে। আমি নিজে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছি।''












Click it and Unblock the Notifications