এসবিআই এটিএম-এ নতুন ব্যবস্থা, টাকা তোলার ক্ষেত্রে নতুন সুরক্ষা বলয়

এটিএম থেকে অননুমোদিত লেনদেন নিয়ে চিন্তিত ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। সম্প্রতি কলকাতায় স্কিমার বসিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার পর দিল্লি থেকে টাকা তোলার বেশ কিছু ঘটনা সামনে এসেছে।

এটিএম থেকে অননুমোদিত লেনদেন নিয়ে চিন্তিত ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। সম্প্রতি কলকাতায় স্কিমার বসিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার পর দিল্লি থেকে টাকা তোলার বেশ কিছু ঘটনা সামনে এসেছে। ফলে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে এসবিআই কর্তৃপক্ষ। এবার থেকে রাত আটটা থেকে সকাল আটটার মধ্যে ১০ হাজারের বেশি টাকা এটিএম থেকে তোলার ক্ষেত্রে ওটিপির ওপর ভরসা রাখছে কর্তৃপক্ষ। এটি এসবিআই এটিএম-এর সুরক্ষার নতুন বলয় বলেও দাবি করছেন কেউকেউ।

টাকা তোলায় নতুন সুরক্ষা

টাকা তোলায় নতুন সুরক্ষা

গ্রাহকদের সতর্ক থাকতে হবে, এবার থেকে এসবিআই এটিএম-এ টাকা তুলতে গেলেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে। অতিরিক্ত এই সুরক্ষা ব্যবস্থা স্টেট ব্যাঙ্কের এটিএম কার্ডধারীদের অননুমোদিত টাকা তোলার ক্ষেত্রে রক্ষা করবে বলে দাবি।

 মোবাইলে যাবে ওটিপি

মোবাইলে যাবে ওটিপি

টাকা তুলতে গেলেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে কয়েকটি সংখ্যার ওটিপি যাবে। একবার টাকা তোলার ক্ষেত্রে সামান্য কিছু মুহুর্তের জন্য সেই ওটিপির বৈধতা থাকবে। এই প্রক্রিয়ায় কার্ড হোল্ডার টাকার পরিমাণ দিলেই, এটিএম-এর স্ক্রিনে ওটিপি স্ক্রিন ফুটে উঠবে। সেই সময় গ্রাহককে মোবাইলে আসা ওটিপি সেখানে দিতে হবে।

১ জানুয়ারি থেকে চালু হবে নতুন ব্যবস্থা

১ জানুয়ারি থেকে চালু হবে নতুন ব্যবস্থা

সারা দেশে ১ জানুয়ারি থেকে এই নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত টাকা তোলার ক্ষেত্রে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

অন্য ব্যাঙ্কের এটিএম-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়

অন্য ব্যাঙ্কের এটিএম-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়

এসবিআই-এর কোনও এটিএম কার্ড হোল্ডার যদি অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন, তাহলে সেইসব টাকা তোলার ক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগ হবে না।

এর আগে নতুন প্রযুক্তি নিয়ে গ্রাহকদের দরবারে এসেছিল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। কনট্যাক্টলেস ডেবিট ও ক্রেডিট কার্ডের পর এসবিআই নিয়ে আসে এসবিআই কার্ড মোবাইল অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করতে গেলে প্রথমেই ফোন আনলক করতে হয়। এরপর সেটিকে পয়েন্ট অফ সেল টার্মিনালে নিয়ে যেতে হয় পেমেন্ট করার জন্য। এসবিআই ডেবিট কিংবা ক্রেডিট কার্ড থেকে সহজেই টাকা ডেবিট হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+