ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য কার্যকর নয়, রঙিন, ট্রেন্ডি কাপড়ের মাস্ককে এবার জানান বিদায়

ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য কার্যকর নয়, রঙিন, ট্রেন্ডি কাপড়ের মাস্ককে এবার জানান বিদায়

বিশ্বজুড়ে যেভাবে ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়েছে, তাতে উদ্বেগ বাড়ছে বই কমছে না। প্রত্যেকটি দেশেই জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মাস্ক পরা ও সামাজিক দুরত্ব বজায় রাখা এই সময় খুবই প্রয়োজন। যদিও বর্তমানে সকলে তাঁদের নিজেদের পোশাকের সঙ্গে মানানসই রঙিন কাপড়ের মাস্ক পরছেন। সেই মাস্কগুলি দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু কাজের নয় বলেই জানাচ্ছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, ওমিক্রন হুমকির মধ্যে এই পুনরায় ব্যবহার যোগ্য মাস্কগুলি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কাপড়ের মাস্ক ব্যবহার না করার পরামর্শ

কাপড়ের মাস্ক ব্যবহার না করার পরামর্শ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক স্বাস্থ্য সেবা পরিষেবার অধ্যাপক ত্রিস গ্রিনহাল্গ এ প্রসঙ্গে বলেন, '‌এই মাস্কগুলি হয়ত খুব ভালো অথবা খুব খারাপ, তা নির্ভর করছে কোন ফ্রেব্রিক দিয়ে এটি তৈরি করা হয়েছে।'‌ তিনি জানিয়েছেন, দ্বিগুণ বা ত্রিস্তর যুক্ত মাস্ক, যেগুলি মিশ্র উপাদান দিয়ে তৈরি, সেগুলি বেশি কার্যকর। তবে ফ্যাশনের জন্যই অধিকাংশ কাপড় মাস্কে ব্যবহার হয়।

ফিরে এসেছে মাস্কের ব্যবহার

ফিরে এসেছে মাস্কের ব্যবহার

প্রসঙ্গত, ওমিক্রন ভ্যারিয়েন্টের আতঙ্ক গোটা বিশ্ব জুড়ে দেখা দেওয়ার পর মাস্কের ব্যবহার বাধ্যতামূলকভাবে ফিরে এসেছে। এ মাসের গোড়ার দিকে, ব্রিটেন পুনরায় চালু করে মাস্কের ব্যবহার। ব্রিটেন সরকারের পক্ষ থেকে জানানো হয় যে গণ পরিবহন, দোকান ও কিছু অভ্যন্তরীণ জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়। অন্যান্য দেশেও মাস্কের ব্যবহার ফের ফিরে আসে।

 কাপড়ের মাস্ক ব্যবহার করা উচিত নয়

কাপড়ের মাস্ক ব্যবহার করা উচিত নয়

গ্রিনহাল্গের মতে, কাপড়ের মাস্কগুলি নিয়ে প্রধান সমস্যাই হল এতে কোনওভাবে স্বাস্থ্য সংক্রান্ত মানদণ্ড নেই। এর বিপরীতে, এন৯৫ পেসপিরেটর মাস্ক যারা নির্মাণ করছে, তাদের নিশ্চিত করতে হবে যে তারা ৯৫ শতাংশ কণা ফিল্টার করে। অনটারিওর সায়েন্স উপদেষ্টার প্রধান পিটার জুনি এ প্রসঙ্গে বলেন, '‌একক স্তর বিশিষ্ট মাস্কের প্রধান সমস্যা হল ফিল্টারের সক্ষমতা খুবই কম এবং তাতে কোনও পার্থক্য করে না।'‌

 ত্রিস্তরযোগ্য সার্জিক্যাল মাস্ক পরুন

ত্রিস্তরযোগ্য সার্জিক্যাল মাস্ক পরুন

সিএনএনের মেডিক্যাল বিশ্লেষক ডাঃ লিয়েনা ওয়েন জানিয়েছেন যে কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাপড়ের মাস্ক কোনওভাবেই কাজ দেবে না। বরং এখন ত্রিস্তরযুক্ত মাস্ক পরাই বুদ্ধিমানের কাজ হবে। ডাঃ ওয়েন বলেন, '‌আমি বলব আপনারা যদি কোনও ইভেন্টে বা বাইরে যান, তবে আপনার টিকাকরণ ও বুস্টার ডোজ নেওয়া হয়েছে সে বিষয়ে নিশ্চিত হন। মাস্ক পরে বের হন, বিশেষ করে যখন বাইরে বেরোচ্ছেন, কারণ সেই সময় আপনার চারপাশে প্রচুর মানুষজন থাকবে, তাই ত্রিস্তরযুক্ত সার্জিক্যাল মাস্ক পরুন।'‌ তিনি বলেন, '‌শুধুমাত্র মুখ ঢাকার জন্য কাপড়ের মাস্ক। ওমিক্রন ভ্যারিয়েন্টে তা কোনও কাজের নয়। তাই উচ্চ-গুণ রয়েছে এমন মাস্ক এই সময় পড়া দরকার, অন্তত ত্রিস্তরযোগ্য মাস্কই এই সময় জরুরি।'‌

কাপড়ের মাস্কের কার্যকারিতা নিয়ে গবেষণা

কাপড়ের মাস্কের কার্যকারিতা নিয়ে গবেষণা


প্রসঙ্গত কপড়ের মাস্কের কার্যকারিতা নিয়ে বহু গবেষণা হয়েছে। একাধিক গবেষণাগারে মাস্কে ব্যবহৃত ভিন্ন ভিন্ন কাপড়ের উপাদানের ফিল্টারের সক্ষমতা নিয়ে পরীক্ষা হয়। সেখানে দেখা গিয়েছে কাপড়ের মাস্ক বায়ুবাহিত কণা ১০-৩০ শতাংশ আটকাতে পারে। আর এই বায়ুবাহিত কণার মাধ্যমেই সার্স-কোভ-২ হয়। গবেষণা এও জানিয়েছে যে এন৯৫ মাস্ক বায়ুবাহিত কণা ৯৫ শতাংশ আটকাতে সক্ষম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+