সাভারকারের অনুগামী ছিলেন ইন্দিরা গান্ধী, দাবি সাভারকারের নাতির
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাভারকারের অনুগামী ছিলেন। এমনই দাবি করলেন সাভারকারের নাতি রঞ্জিত। পাশাপাশি তিনি বলেন, "ইন্দিরা গান্ধী নেহরু ও গান্ধী মতবাদের বিরুদ্ধ কাজ করতেন।"
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাভারকারের অনুগামী ছিলেন। এমনই দাবি করলেন সাভারকারের নাতি রঞ্জিত। পাশাপাশি তিনি বলেন, "ইন্দিরা গান্ধী নেহরু ও গান্ধী মতবাদের বিরুদ্ধ কাজ করতেন।"

ইন্দিরা গান্ধী প্রসঙ্গে সাভারকারের নাতির বক্তব্য
রঞ্জিত বলেন, "ইন্দিরা গান্ধী বীর সাভারকারকে শ্রদ্ধা করতেন। আমার দৃঢ় বিশ্বাস যে তিনি (ইন্দিরা গান্ধী) সাভারকারের অনুগামী ছিলেন। কারণ তিনি পাকিস্তানকে অপদস্থ করেছিলেন। আমাদের সেনার শক্তি বৃদ্ধিতেও বড় পদক্ষেপ নিয়েছিলেন ইন্দিরা গান্ধী। পশাপাশি আমাদের বিদেশ নীতি ও কুটনৈতিক সম্পর্কের উপর নজর দিয়েছিলেন তিনি। ভারতকে পরমাণবিক শক্তিতে পরিণত করতে সচেষ্ট হয়েছিলেন তিনি। এই সবকটাই গান্ধী ও নেহরুর মতবাদের বিরোধী ছিল।"

সাভারকার বিতর্কে জর্জরিত বিজেপি
আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য় সম্প্রতী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ইস্তেহারে বিজেপির তরফে জানানো হয়েছে তারা সরকার গঠন করলে বিনায়ক দামোদর সভরকরকে মরনোত্তর ভারত রত্ন দেওয়ার আবেদন জানাবে কেন্দ্রকে। সাভারকারকে নিয়ে করা এই প্রতিশ্রুতির বিরোধিতা করে সমালোচনা ঝড় তুলেছে বিরোধীরা। দুই দিন আগেই কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে কটাক্ষ করেনছিলেন এই নিয়ে । তিনি বলেন, "সভরকরকে নয়, বরং নাথুরাম গডসেকে ভারত রত্ন দেওয়া হোক।" গতকাল এই প্রসঙ্গে বিজেপির সমালোচনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনমোহন সিংও।

রঞ্জিতের চ্যালেঞ্জ
কংগ্রেস নেতা-কর্মীদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে রঞ্জিত বলেন, "যদি মতবাদের কথা বলা হয়, তবে আমি চ্যালেঞ্জ করছি, একজন কংগ্রেস নেতাকে দেখান যে মহাত্মা গান্ধীর দেখানো পথে চলেছেন। আমি আরও চ্যালেঞ্জ করছি, ইন্দিরা গান্ধীর এরকম একটা কাজ দেখান যা গান্ধীর মতবাদ মেনে করা। তো এইসব নিয়ে কথা বলে লাভ নেই। এটা অস্বীকার করার কোনও জায়গা নেই যে সাভারকার এক মহান ব্যক্তি ছিলেন ওবং ইন্দিরা গান্ধীও তাঁকে শ্রদ্ধা করতেন। প্রধানমন্ত্রী মোদী তাঁকে (সাভারকার) সম্মান জানাতে চান। তা তাঁকে করতে দিন।"

সাভারকার নিয়ে বিতর্কে অভ্যস্ত তাঁর পরিবার
সাভারকারকে নিয়ে চলতে থাকা বিতর্ক প্রসঙ্গে রঞ্জিত বলেন, "আমি মর্মাহত নই। আমরা এই বিষয়ে অভ্যস্ত। আমাদের কাছে নথি আছে। যথেষ্ট তথ্য প্রমাণও রয়েছে আমাদের কাছে। আমরা প্রমাণ করতে পারি যে সাভারকারের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভুল ও ভিত্তিহীন। যাদের আমার মতবাদের সঙ্গে কোনও বিরোধ রয়েছে তাদেরকে আমি বিতর্কের জন্য আহ্বান জানাচ্ছি। সময় ও স্থান নির্ধারণ করে আমাকে জানাবেন। আমি সেখানে পৌঁছে যাব।"

বিজেপি-র অ্যাজেন্ডা প্রসঙ্গে রঞ্জিত
রাজনৈতিক মহলের মত, সাভারকারকে ভারতরত্ন দেওয়ার বিষয়টি বিজেপির রাজনৈতিক কৌশল। সেই প্রসঙ্গে সাভারকারের নাতি বলেন, "বিজেপি বিষয়টিকে (সাভারকারকে মরনোত্তর ভারতরত্ন দেওয়া) তাদের অ্যাজেন্ডাতে রেখেছে। জনগণকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দিন। যদি সাধারাণ ভোটাররা মনে করেন যে এটা ভুল, তবে তারা বিজেপির বিরুদ্ধে ভোট দেবে।"












Click it and Unblock the Notifications