বুলবুলি পাখির ডানায় সেলুলার জেল থেকে মাতৃভূমিতে সাভারকার! কটাক্ষের মুখে সাহিত্যিক ব্যাখ্যা, পাল্টা আক্রমণ

স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। তবে ইংরেজদের মুচলেকা দিয়ে সেলুলার জেল থেকে মুক্তি মিলেছিল সাভারকারের (Savarkar)। যা নিয়ে বিতর্ক রয়েছে। সাম্প্রতিক বিতর্ক এর থেকেও আরও বেশি। কর্নাটকে অষ্টম শ্রেণির সরকারি পাঠ্যপুস্তকে উল

স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। তবে ইংরেজদের মুচলেকা দিয়ে সেলুলার জেল থেকে মুক্তি মিলেছিল সাভারকারের (Savarkar)। যা নিয়ে বিতর্ক রয়েছে। সাম্প্রতিক বিতর্ক এর থেকেও আরও বেশি। কর্নাটকে অষ্টম শ্রেণির সরকারি পাঠ্যপুস্তকে উল্লেখ করা হয়েছে, আন্দামানের সেলুলার জেলে যে ঘরে ভিডি সাভারকারকে রাখা হয়েছিল, সেখান থেকে তিনি বুলবুলি পাখির (Bulbuli Bird) ডানায় বসে মাতৃভূমিতে আসতেন। এই তথ্যে দেশ জুড়ে তীব্র কটাক্ষের মধ্যে সাহিত্যিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। পাল্টা বুদ্ধিজীবীদের বুদ্ধির মান নিয়েও কটাক্ষ করা হয়েছে পাঠ্য পুস্তক পুনর্বিবেচনা কমিটির তরফে।

 অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে সাভারকার

অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে সাভারকার

কর্নাটকে বিজেপি ক্ষমতায় আসার পরে সেখানে পাঠ্য পুস্তক পুনর্বিবেচনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পাঠ্যপুস্তকের বিভিন্ন অংশে পরিবর্তন করছে। সেরকমই এক পরিবর্তন অষ্টম শ্রেণির পাঠ্য পুস্তকে করা হয়েছে। সেখানে সাভারকারের দেশভক্তি সম্পর্কে বলা হয়েছে, আন্দামানের সেলুলার জেলে যে ঘরে সাভারকারকে রাখা হয়েছিল, সেখানে দেওয়ার ছিল উঁচু। আকাশের আলো ঢোকার জায়গা ছিল না। আবার সেখানেই বলা হয়েছে সেই ঘরে বুলবুলি পাখি উড়ে আসতো। সেই পাখির ডানায় ভর করে সাভারকার প্রতিদিন মাতৃভূমির মাটি দেখতে যেতেন।

বিভিন্ন অংশে প্রতিবাদ

বিভিন্ন অংশে প্রতিবাদ

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই তথ্য সামনে আসার পরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিভিন্ন মহলে। শিক্ষকদের তরফে আপত্তি জানিয়ে বলা হয়েছে, বইয়ে উল্লেখ করা হয়েছে, এটা আক্ষরিত সত্যি যে সাভারকার একটি পাখির ওপরে বসেছিলেন।

বুদ্ধিজীবীদের বুদ্ধির স্তর নেমেছে

বুদ্ধিজীবীদের বুদ্ধির স্তর নেমেছে

দেশব্যাপী তীব্র সমালোচনার মধ্যে পড়ে এব্যাপারে পাল্টা আক্রমণে সামিল হয়েছে কর্নাটকের পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা কমিটির প্রধান রোহিত চক্রতীর্থ। তিনি বলেছেন আমাদের বুদ্ধিজীবীজের বুদ্ধির স্তর নেমে দিয়েছে। তিনি বলেছেন, জেলের ভিতর থেকে সারা বিশ্বে কী ঘটছে তা জানা সম্ভব ছিল না সাভারকারের। সেখানে পাখির ডানায় বসে তিনি স্বদেশকে স্পর্শ করেছিলেন। এটা একধরনের সাহিত্যিক সাদসজ্জা।
তিনি বলেছেন, যেখানে বলা হয়েছে, সাভারকার পাখির জানায় বসে মাতৃভূমিতে যেতেন, তার মানে অই নয় সাভারকার নিজে পাখির ডানায় বসে থাকতেন। কর্নাটকের পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা কমিটির প্রধান রোহিত চক্রতীর্থ বলেছেন, তথাকথিত বুদ্ধিজীবীরা বাক্যে সমস্যা খুঁজে পেয়েছেন। সেখান থেকেই বলা যায় তাঁদের বুদ্ধিবৃত্তিতে ভুল রয়েছে।

 অনুভূতির মাধ্যমে মাতৃভূমিতে

অনুভূতির মাধ্যমে মাতৃভূমিতে

কর্নাটকের পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা কমিটির প্রধান রোহিত চক্রতীর্থ সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, মানুষের উচিত বাক্যটির সাহিত্যিক ব্যাখ্যা বোঝা। সেখানে লেখক বোঝানোর চেষ্টা করেছেন, সাভারকার আবেগ ও অনুভূতির মাধ্যমে মাতৃভূমিতে স্থানান্তরিত হতেন। সেখানে কোনওভাবেই সাভারকারকে মহিমান্বিত করা হয়নি বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+