দিল্লি হাইকোর্টের বিচারপতির আসনে LGBT কমিউনিটির সৌরভ কিরপাল, অনুমোদন দিল কলেজিয়াম
দিল্লি হাইকোর্টের বিচারপতির আসনে LGBT কমিউনিটির সৌরভ কিরপাল, অনুমোদন দিল কলেজিয়াম
দিল্লি হাইকোর্টের বিচারপতি হতে চলেছেন সৌরভ কিরপাল। এই প্রথম এলজিবিটি কমিউনিটির কেউ বিচারপতি হচ্ছেন। সুপ্রিম কোর্টের কোলাজিয়াম তাতে অনুমোদন দিয়েছে। তবে এই অনুমোদন সহজে মেলেনি। কেবল মাত্র এলজিবিটি কমিউনিটির হওয়ার কারণেই সৌরভ কিরপালকে দীর্ঘদিন বিচারপতির অনুমোদন দেওয়া হয়নি। ২০১৭ সাল থেকে তাঁর নাম প্রস্তাব হয়ে ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমন্নার নেতৃত্বাধীন কোলাজিয়াম অবশেষে তার অনুমোদন দেয়।

গত চার বছর ধরে তাঁকে এই পদে বসানো হবে কিনা তা নিয়ে আলোচনা চলছিল। একমাত্র এলজিবিটি কমিউনিটি হওয়ার কারণেই বার বার বিতর্ক তৈরি হচ্ছিল বলে জানা গিয়েছে। অবশেষে রক্ষণশীলতা কাটিয়ে উঠতে পেরেছে কোলাজিয়াম। এমনি সৌরভ কিরপালকে এলজিবিটি কমিউটির উর্ধ্বে উঠেই দিল্লি হাইকোর্টের বিচারপতির আসনে উন্নিত করা হয়েছে।
দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ফিজিক্সে স্নাতক হয়েছিলেন সৌরভ। স্নাতক হওয়ার পরেই িতনি আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে গ্র্যাজুয়েট হন তিনি। তারপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করেন তিনি। সৌরভের বাবা ভারতের অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি ভূপেন্দর নাথ কিরপাল। তিনি ২০০২ সালের মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রধান বিচারপতির পদে ছিলেন।
গত ২ দশক ধরে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে রয়েছেন তিনি। একাধিক গুরুত্ব পূর্ণমামলা লড়েছেন তিনি। ৩৭৭ ধারা নিয়ে শীর্ষ আদালতে অন্যতম আবেদনকারী ছিলেন তিনি। নিজেকে এলজিবিটি কমিউনিটির বলে মনে করেন সৌরভ। নাজ ফাউন্ডেশন ট্রাস্টের বোর্ড মেম্বারও তিনি। ২০১৭ সালে তাঁকে দিল্লি হাইকোর্টের বিচারপতি করার আবেদন জানানো হয়েছিল। সেসময় কোলাজিয়ামের নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গীতা মিত্তল। ২০১৮ সাল পর্যন্ত তাঁর পদোন্নতি নিয়ে আলোচনা চলেছে। কিন্তু বারবারই তাঁর এলজিবিটি কমিউনিটি হওয়ার কারণে সেটা আটকে গিয়েছিল। গত মার্চ মাসে প্রধান বিচারপতি বব্দে কেন্দ্রীয় আইনমন্ত্রকে চিঠি লিখে সৌরভ কিরপালের বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়েছিলেন। ১৮টি আবেদনের মধ্যে কিরপালের নাম নিয়েও আলোচনা হয়েছিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications