Abhishek Banerjee-Saumitra Khan: যেমন মাননীয় সাংসদ তাঁর স্ত্রীকে..অভিষেক বলতেই রেগে গেলেন সৌমিত্র
Abhishek Banerjee-Saumitra Khan: বাজেট বিতর্কে (Union Budget 2024) বক্তব্য রাখার সময় বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাধা! বাংলার বিজেপি সাংসদের (Saumitra Khan) প্রাক্তন স্ত্রী'য়ের প্রসঙ্গ টেনে পাল্টা জবাব। যা নিয়ে একেবারে ধুন্ধুমার বেঁধে গেল লোকসভায়। শেষমেশ স্পিকার ওম বিড়লার হস্তক্ষেপে কিছুটা হলেও শান্ত করা যায় পরিস্থিতি।
তবে সংসদের যিনি সদস্য নয় তাঁর নাম অধিবেশনে নিয়ে আসায় কার্যত ডায়মণ্ডহারবারের সাংসদকে (Abhishek Banerjee) বার্তা দেন ওম বিড়লা। মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন নির্মলা সীতারমন। বাজেটে বিহার এবং অন্ধপ্রদেশের জন্য বিপুল বরাদ্দ হলেও বাংলা সহ অবিজেপি রাজ্যগুলির জন্য তেমন বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ বিরোধীদের।

এদিন এই বিষয়ে লোকসভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বক্তব্যে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানান। বলেন, বাংলাকে অসম্মান করা হচ্ছে। এমনকি ষড়যন্ত্র করে কিছু দেওয়া হচ্ছে না বলেও তোপ দাগেন।
এই বিষয়ে যখন বক্তব্য রাখছিলেন সেই সময় বারবার বেঞ্চের দিক থেকে বার বার বাধা দেওয়া হচ্ছিল। যার নেতৃত্বে ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পাল্টা কল্যান বন্দ্যোপাধ্যায়রাও চিৎকার করছিলেন বারবার। একটা সময় বক্তব্য থামিয়ে দেন সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুটা মেজাজ হারিয়েই তিনি বলেন, নির্মলা সীতারমনের বাজেটে দেশের একটা বড় অংশের সঙ্গে বঞ্চনা করা হয়েছে। এরপরেই সৌমিত্রকে আক্রমণ শানান।
তাঁকে উদ্দেশ্যে করে বলেন, যেমন মাননীয় সাংসদ তাঁর স্ত্রীকে বঞ্চনা করেছেন। এরপরেই কার্যত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সৌমিত্র সহ বিজেপি সাংসদদের কয়েকজন অভিষেকের মন্তব্যের তীব্র বিরোধীতা জানান। কার্যত যা নিয়ে তৃণমূল সাংসদদের সঙ্গে শুরু হয়ে যায় বচসা। সেই সময় স্পিকারের আসনে ছিলেন সাংসদ দিলীপ সাইকিয়া। মন্তব্যের তীব্র বিরোধীতা করেন। এমন বক্তব্য থেকে বিরত থাকার কথাও বলেন।
চলে আসেন স্পিকার ওম বিড়লা। তিনিও কার্যত কড়া ভাষায় এহেন মন্তব্যের বিরোধীতা জানান। সংসদের অধিবেশনের সদস্য নয় এমন কারোর নাম না নিয়ে আসার কথা বলেন। এক্ষেত্রে পাল্টা অভিষেক জানান, তাহলে কেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আনা হচ্ছে। এই বিষয়ে বিজেপি সাংসদদের ক্ষমা চাওয়ার কথাও বলেন। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে লোকসভার রেকর্ড থেকে অভিষেকের বক্তব্যকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications