পাকিস্তানের মুখে ঝামা ঘষে কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়াল সৌদি আরব

হাত ছাড়ল সৌদি আরবও। কাশ্মীর ইস্যুতে অবশেেষ ভারতকেই সমর্থন করল সৌদি আরব। প্রায় ২ ঘণ্টা ধরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমান।

হাত ছাড়ল সৌদি আরবও। কাশ্মীর ইস্যুতে অবশেেষ ভারতকেই সমর্থন করল সৌদি আরব। প্রায় ২ ঘণ্টা ধরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমান। সেখানে সৌদির যুবরাজ ডোভালকে জানিয়েছেন কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। এবং তিনি ভালো করেই বুঝতে পেরেছেন কেন ভারত কাশ্মীর নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের মুখে ঝামা ঘষে কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়াল সৌদি আরব

কয়েকদিন আগে পর্যন্ত সৌদি আরবের যুবরাের আতিথেয়তায় আশার আলো দেখেছিল পাকিস্তান। সেই আলো যেন আজকের পর ধপ করে নিভে গিয়েছে। এর আগে যেকটি মুসলিম রাষ্ট্রের কাছে কাশ্মীর নিয়ে দরবার করেছে পাকিস্তান তাতে একমাত্র সৌদি আরবই মন দিয়ে তাঁর কথা শুনেছিল। সৌদির আরবের যুবরাত তাঁর ব্যক্তিগত বিমানে ইমরান খানকে আমেরিকা সফরের জন্য দেওয়ায় পাকিস্তানের আশা আরও বেড়েছিল। কিন্তু সে আশাও দীর্ঘস্থায়ী হল না।

সৌদির যুবরাজের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকের পর পাকিস্তানের সব সমীকরণই ওলট পালট হয়ে গিয়েছে। এযাবত কোনও মুসলিম রাষ্ট্রকেই কাশ্মীর ইস্যুতে পাশে পেল না পাকিস্তান। এখন একমাত্র ভরসা কেবল চিন। কিন্তু আমেরিকার সঙ্গে চিনের বাণিজ্যিক বিবাদ যে চরমে উঠেছে তাতে চিনকে পাশে নিয়ে বেশি আস্ফালন করতেও ভয় পাচ্ছে পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+