ভারতীয়দের মক্কা-মদিনায় যাওয়ার কোটা বহুগুণ বাড়িয়ে দিল সৌদি সরকার

সৌদি আরবের সরকার ভারতীয় হজযাত্রীদের জন্য নতুন সুখবর শোনাল। ২০১৭ বর্ষে হজ যাত্রীদের কোটা প্রায় ৩৪৫০০টি বাড়াল সৌদি সরকার। অর্থাৎ এবছর মোট ১ লক্ষ ৭০ হাজার ভারতীয় মক্কা-মদিনার দর্শন করতে পারবেন।

নয়াদিল্লি, ১২ জানুয়ারি : সৌদি আরবের সরকার ভারতীয় হজযাত্রীদের জন্য নতুন সুখবর শোনাল। ২০১৭ বর্ষে হজ যাত্রীদের কোটা প্রায় ৩৪৫০০টি বাড়াল সৌদি সরকার। আরও বেশি করে ভারতীয়রা যাতে পবিত্র মক্কা-মদিনায় যেতে পারেন তার জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

অর্থাৎ এবছর মোট ১ লক্ষ ৭০ হাজার ভারতীয় মক্কা-মদিনার দর্শন করতে পারবেন। কেন্দ্রের তরফে এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি। গত ২৯ বছরে এই প্রথম এতজনকে ভিসা দেবে সৌদি সরকার। এমনটাই জানানো হয়েছে।

ভারতীয়দের মক্কা-মদিনায় যাওয়ার কোটা বহুগুণ বাড়িয়ে দিল সৌদি সরকার

এতদিন ফি বছর মক্কা-মদিনার দর্শনের জন্য ১ লক্ষ ৩৬ হাজার জনকে ভিসা দেওয়া হতো। এবছর সেই সংখ্যাটি বাড়িয়ে দেওয়ায় আরও বেশি করে মানুষ হজে যেতে পারবেন।

সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়ে মুক্তার আব্বাস নকভি জানান, ভারতের নাগরিকদের হয়ে আমরা সৌদি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি মক্কা-মদিনার কর্তৃপক্ষকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এমন সিদ্ধান্ত ভারত-সৌদি সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেও মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২ জানুয়াকি থেকে হজ যাত্রার আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। আগামী ২৪ জনুয়ারি পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+