মোদীর হাতে হাত মিলিয়ে ভারতে বড় অঙ্কের বিনিয়োগ সৌদির! পাশে থাকার আশ্বাস রাজপুত্রের
সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিন সলমনের প্রথম ভারত সফরেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর পারস্পরিক সম্পর্ক কতটা আন্তরিক তা বার বার উঠে এসেছে।ভারতের মাটিতে সৌদি রাজপুত্র পা রাখতেই মোদীকে 'বড়ভাই'
সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিন সলমনের প্রথম ভারত সফরেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর পারস্পরিক সম্পর্ক কতটা আন্তরিক তা বার বার উঠে এসেছে।ভারতের মাটিতে সৌদি রাজপুত্র পা রাখতেই মোদীকে 'বড়ভাই' বলে সম্বোধন করেছেন। আর তার জবাবে সৌদি রাজকুমারকে 'হ্যালো ভাইজান' সম্বোধনে মুগ্ধ করেছেন মোদী। এদিন ছিল দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠক শেষে সৌদি রাজকুমার জানান ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছে তাঁর দেশ।

৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ
এদিনের বৈঠক শেষে সৌদি আরবের রাজপুত্র জানান ভারতে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করেছে তাঁর দেশ। যেখানে পাকিস্তানের তক্ষেত্রে সৌদি বিনিয়োগ করেছে ২০ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে ভারতে তাঁদের ৪৪ বিলিয়ম মার্কিন ডলারের বিনিয়োগ নিঃসন্দেহে বড় ঘটনা।এই বিনিয়োগে বড় অঙ্কের গিয়েছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে। সেকথা জানান সৌদি যুবরাজই। এছাড়াও তিনি স্পষ্ট বার্তায় জানান, সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে রয়েছে সৌদি আরব। বন্ধু রাষ্ট্র হিসাবে ভারতকে সম্বোধন করে তিনি জানান দুটি দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত পুরনো।

সাহায্যের আশ্বাস
এদিন গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন ইস্যুতে ভারতকে সাহায্যের আশ্বাস দিয়েছেন সৌদি আরবের রাজপুত্র। পাশাপাশি সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়েছে সৌদি।

প্রতিরক্ষা বিষয়ক ক্ষেত্রে বিনিয়োগ
সূত্রের দাবি, দুটি দেশ নৌসেনা বিষয়ক কোনও যৌথ প্রকল্পের ক্ষেত্রে এগিয়ে চলেছে।এদিনের ভারত-সৌদি দ্বিপাক্ষাকি আলোচনায় বার বার উঠে এসেছে প্রতিরক্ষা বিষয়ক ইস্যু। পুলওয়ামা পরবর্তী সময়ে এই আলোচনা বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

ভারতের তৈলবিষয়ক ক্ষেত্রে বিনিয়োগ
শোনা যাচ্ছে , মহারাষ্ট্রের রত্নগিরিতে তৈলশোধনাগারে সৌদি আরমাকো বহু কোটি টাকার বিনিয়োগ করেছে। উল্লেখ্য, সৌদি সরকারের তৈল বিষয়ক সংস্থা সৌদি আরমাকো। যার বিনিয়োগ নিঃসন্দেহে ভারতের পক্ষে বড় দিক। এছাড়াও স্ট্র্য়াটেজিক পার্টনারশিপের ক্ষেত্রেও দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বিস্তর আলোচনা চলেছে বলে সূত্রের দাবি।












Click it and Unblock the Notifications