ফের বিপাকে সত্যেন্দ্র জৈন, এবার জেলে ভালমন্দ খাবার খাওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ফের বিপাকে সত্যেন্দ্র জৈন, এবার জেলে ভালমন্দ খাবার খাওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সত্যেন্দ্র জৈনের আরেকটি ভিডিও। তাতে জেলের ভিতরে বসে রীতিমত ভাল খাবার খেতে দেখা গিয়েছে এই আপ নেতাকে। কয়েকদিন আগে জেলের ভেতরে নিজের সেলে পায়ে মেসেজ নিতে দেখা গিয়েছিল সত্যেন্দ্র জৈনকে। সেই ভিডিও নিয়ে মামলা আদালত পর্যন্ত গড়িয়েছিল।

ফের বিপাকে সত্যেন্দ্র জৈন

জেলে রয়েছেন মন্ত্রী। কিন্তু সেখানে থেকেও সত্যেন্দ্র জৈনের ওজন বেড়েছে ৮ েকজি। যদিও আদালতে তাঁর আইনজীবী দাবি করেছেন মন্ত্রীর ওজন ২৮ কেজি কমে গিয়েছে। কয়েকদিন আগেই আদালতে সত্যেন্দ্র জৈন অভিযোগ করেছিলেন তিহার জেলে তাঁকে ঠিকমত খাবার দেওয়া হচ্ছে না। এমনকি ঠিক মত চিকিৎসাও দেওয়া হচ্ছে না। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তিহার জেলে সত্যেন্দ্র জৈনের ভালমন্দ খাওয়ার একটি ভিডিও। তাতে দেখা গিয়েছে একেবারে কব্জি ডুবিয়ে মন্ত্রী ভালভাল সুস্বাদু খাবার খাচ্ছেন। প্লাস্টিকের টিফিন বাক্সে রাখা রয়েছে সেই সব খাবার।

জেলের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সঙ্গে সঙ্গে সত্যেন্দ্র জৈনের আইনজীবী এই ভিডিওর বিরোধিতা করেছে। তিনি পাল্টা দাবি করেছেন কোনও বাড়তি সুযোগ সুবিধা সত্যেন্দ্র জৈনকে তিহার জেলে দেওয়া হয় না। ২৮ কেজি ওজন কমে গিয়েছে মন্ত্রীর। জেল বন্দিদের থাকার কোনও নিয়ম লঙ্ঘন করা হয়নি বলে দাবি করেছেন তাঁর আইনজীবী। আপের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে গুজরাত ভোটের আগে আপের ভাবমূর্তি নষ্ট করতেই সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে বিজেপি।

বিস্তারিত আসছে...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+