তিহাড় জেলে ফের মারাত্মক ঘটনা, গুরুতর জখম অবস্থায় ICU-তে সত্যেন্দ্র জৈন
তিহাড় জেলে ফের বড় ঘটনা। এবার গুরুতর জখম হলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিহাড় জেলের বাথরুমে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ। দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
আইসিইউকে রাখা হয়েছে সত্যেন্দ্র জৈনকে। চলছে অক্সিজেন। গতসোমবারই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সফদর জঙ্গ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁর মেরুদণ্ডে আঘাত রয়েছে। তাঁকে আবার জেলে ফিরিয়ে আনা হয়েছিল।

কোমরে বেল্ট দেওয়া হয়েছিল হাসপাতাল থেকে। আর্থিক দুর্নীতির অভিযোগ সিবিআই তাঁকে গ্রেফতার করে। তারপর থেকে তিহাড় জেলেই ছিলেন তিনি। জেলের অফিসাররা জানিয়েছেন বৃহস্পতিবার ভোরে ৬টা নাগাদ বাথরুমে গিয়েছিলেন বিচারাধীন বন্দি সত্যেন্দ্র জৈন। সেখানেই পড়ে যান তিনি।

জেলের চিকিৎসকরাই প্রথমে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে। দুর্বলতার কারণে পড়ে গিয়েছেন বলে প্রথমে মনে করা হচ্ছিল। তারপরেই প্রচণ্ড পিঠে এবং কাঁধে যন্ত্রণার কথা জানান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে াইসিইউকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতির কথা জানতে পেরে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। তাঁরা অভিযোগ করেছেন বিজেপি সত্যেন্দ্র জৈনকে হত্যা করতে চাইছে। সেকারণেই এই পর্যায়ে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। আম আদমি পার্টি সরকারের সঙ্গে মোদী সরকারের বিরোধ নতুন নয়। একের পর এক মন্ত্রীকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications