বিতর্কিত সত্যপাল মালিকের মেয়াদ শেষ, মেঘালয়ে রাজ্যপালের দায়িত্বে ব্রিগেডিয়ার মিশ্র
বিতর্কিত সত্যপাল মালিকের মেয়াদ শেষ, মেঘালয়ে রাজ্যপালের দায়িত্বে ব্রিগেডিয়ার মিশ্র
সত্যপাল মালিকের স্থলাভিষিক্ত হতে চলেছেন ব্রিগেডিয়ার বিডি মিশ্র। মেঘালের রাজ্যপাল হিসেবে সত্যপাল মালিকের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার পরিবর্তে উত্তর-পূর্বের এই রাজ্যে রাজ্যপালের দায়িত্ব নেবেন ব্রিগেডিয়ার মিশ্র। তিনি অরুণাচল প্রদেশের রাজ্যপাল রয়েছেন। তাঁকে মেঘালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে।

মেঘালয়ের রাজ্যপাল হিসেবে সত্যপাল মালিকের মেয়াদ শেষ হবে আগামী ৪ অক্টোবর। তারপরই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে ব্রিগেডিয়ার মিশ্রকে। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘোষণা করেছেন। সত্যপাল মালিকের মেয়াদ বাড়ানো হয়নি। তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার বক্তব্য উপস্থাপন করেন। এই কারণে তিনি শিরোনামে উঠে আসেন। তখন থেকেই জল্পনা চলছিল রাজ্যপাল হিসেবে তাঁর মেয়াদ আর বৃদ্ধি করা হবে না।
রাজ্যপালের পদে থেকেও বাতিল হওয়া তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের সমর্থন জানিয়েছিলেন। সমালোচনা করেছিলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। এরপর সত্যপাল মালিকের মেয়াদ শেষ হতেই তড়িঘড়ি তাঁকে সরিয়ে অরুণাচল প্রদেশের গভর্নর ব্রিগেডিয়ার বিডি মিশ্রকে গভর্নর করার পরিকল্পনা নেওয়া হয়।
২০১৭ সালে বিহারের রাজ্যপাল হিসেবে প্রথম দায়িত্ব নেন সত্যপাল মালিক। তারপরে ২০১৮ সালের অগাস্ট তাঁকে জম্মু-কাশ্মীরে পাঠানো হয়। ২০১৯-এর ৫ অগাস্ট ৩৭০ ধারা রদ করার অধীনে কেন্দ্র জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার সময় সেখানে রাজ্যপাল ছিলেন। পরে ২০২০ সালে মেঘালয়ে বদলি করা হয়।
শাসকদলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ করেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল হিসেবে। অবসর গ্রহণের পর তিনি একটি রাজনৈতিক দলে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। তাঁর রাষ্ট্রীয় লোকদলে যোগ দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। ষদিও সত্যপাল মালিক স্পষ্ট করেই জানিয়ে দেন, তিনি রাজনীতিতে যোগ দেন। তিনি কৃষকদের কল্যাণে কাজ করবেন বলে জানান।
সত্যপাল মালিক নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তার বক্তব্যের জন্য সংবাদ শিরোনামে উঠে আসেন। তিনি মোদী সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার পরে বিতর্ক সৃষ্টি হয়েছিল। শাসকদলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত ছিল। মহা বিতর্কের অবসান ঘটতে চলেছে তাঁর অবসরে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার মিশ্র। কিন্তু বিতর্কের অবসান হলেও সত্যপাল মালিকের ভিন্ন রাজনৈতিক দলে যোগদান জল্পনা শুরু হয়েছে নতুন করে। তাঁর ভবিষ্যৎ কর্মধারা কী হয়, সেদিকে নজর থাকছে রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications