সর্বকালের ১০০ সেরার তালিকায় সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি'! ভারতের একমাত্র চলচ্চিত্র ফের বিশ্বের দরবারে
সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্রের তালিকায় সত্যজিৎ রায়ের পথে পাঁচালি। যুগের সীমা অতিক্রম করে ভারতের একমাত্র চলচ্চিত্র ফের বিশ্বের দরবারে। 'সাইট অ্যান্ড সাউন্ড ২০২২'-এর যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতেই এই তথ্য উঠে এসেছে।
সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্রের তালিকায় সত্যজিৎ রায়ের পথে পাঁচালি। যুগের সীমা অতিক্রম করে ভারতের একমাত্র চলচ্চিত্র ফের বিশ্বের দরবারে। 'সাইট অ্যান্ড সাউন্ড ২০২২'-এর যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতেই এই তথ্য প্রকাশিত হয়েছে।

৩৫ তম স্থানে পথের পাঁচালি
১৯৫৫ সালে তৈরি পথের পাঁচালি 'সাইট অ্যান্ড সাউন্ড ২০২২'-এর তালিকায় রয়েছে ৩৫ তম স্থানে। একমাত্র ভারতীয় চলচ্চিত্রে যা সেরা ১০০-র তালিকায় স্থান করে নিয়েছে। বাণিজ্যিক চলচ্চিত্রের থেকে আলাদা পথের পাঁচালি একটি মানবিক চলচ্চিত্র, যা তৎকালীন সময়ে ভারতীয় সিনেমা শিল্প নিয়ে কলকাতার অবস্থান স্পষ্ট করে দিয়েছিস। এই চলচ্চিত্রের স্মরণীয় মুহূর্তগুলির মধ্যে একটি হল অপু (সুবীর বন্দ্যোপাধ্যায়) এবং তাঁর বোনের ট্রেনের ঝলক দেখতে ধানক্ষেতের মধ্যে দিয়ে ছুটে চলা।
|
১৯৫২ থেকে কাজ করছে সাইট অ্যান্ড সাউন্ড
সাইট অ্যান্ড সাউন্ড ১৯৫২ সাল থেকে কাজ করে চলেছে। উল্লেখ করা যেতে পারে ১৯৫২ সালে যখন প্রথমবার সাইট অ্যান্ড সাউন্ড তাদের ভোট করেছিল সেই বছরে ভিত্তোরিও ডি সিকারের বাইসাইকেল টিভস ছিল শীর্ষ স্থানে। এর আগে সর্বশেষ ভোট করা হয়েছিল ২০১২ সালে। সেই বছরে আলফ্রেড হিচককের ভার্টিগো সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে স্থান পেয়েছিল।

১৬৩৯ জন তালিকা জমা দিয়েছিলেন
তারা প্রত্যেক দশকে তাদের ভোটের ফল প্রকাশ করে থাকে। এই বছরে মোট ১৬৩৯ জন শিল্প সমালোচক, প্রোগ্রামার, কিউরেটর, আর্কাইভিস্ট এবং শিক্ষাবিদ তাঁদের সেরা দশের তালিকা জমা দিয়েছিলেন।

২০২২-এর সেরা ১০ টি চলচ্চিত্রের তালিকা
১) জেনে ডেলমেন, ২৩ কুই ডু কমার্স, ১০৮০ ব্রুকসেলস
২) ভার্টিগো
৩) সিটিজেন কেন
৪) টোকিও স্টোরি
৫) ইন দ্য মুড ফর লাভ
৬) ২০০১: এ স্পেশ ওডিসি
৭) ব্রু ট্রাভেল
৮) মুহল্যান্ড ড্রাইভ
৯) ম্যান উইথ এ মুভি ক্যামেরা
১০) সাইনইন ইন দ্য রেন
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications