জুয়ার ঠেকে বাজি যখন ভোট, সাট্টার রমরমায় চিন্তায় পড়েছে ৩ রাজ্যের পুলিশ
assembly elections, madhya pradesh assembly election 2018, chattrisgar assembly election 2018, election, bjp, congress, police, বিধানসভা নির্বাচন, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০১৮, ছত্তিশগঢ় বিধানসভা
দীপাবলির উৎসব শেষ হতে না হতেই ৫ রাজ্য়ে নির্বাচন শুরু হয়ে যাবে। আর এই নির্বাচন ঘিরেই এখন গরম-গরম জুয়ার বাজার। সাট্টার ঠেকে রীতিমতো দর উঠেছে তিন রাজ্যের নির্বাচন নিয়ে। পড়ছে বাজি, আর তাতে মজেছে বহু মানুষ। ভোটগ্রহণের দিন যত কাছে ততই বাজির দর বাড়ছে।

মধ্যপ্রদেশে বিজেপি হঠিয়ে ১৫ বছর পর কি কামব্য়াক হবে কংগ্রেসের? ছত্তিশগঢ়ে কতটা সম্ভাবনা রয়েছে কংগ্রেসের? রাজস্থানের শাসন ক্ষমতা কার হাতে ? এমনই সব বিষয়ের উপর বাজি-র দর হাকা হচ্ছে। ভোপালে সক্রিয় সাট্টার বুকি-রা জানাচ্ছে যদি কোনও মানুষ মধ্যপ্রদেশে বিজেপি-র ক্ষমতা ধরে রাখা নিয়ে ১০,০০০ টাকা লগ্নি করে। বিজেপি-র পক্ষে ফল গেলে লগ্নিকারী পাবে ১১,০০০ টাকা। কিন্তু, কংগ্রেসের উপর যদি এই রাজ্যে কেউ ৪,৪০০ টাকার বাজি ধরে এবং মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় এলে লগ্নিকারী পাবে ১০,০০০ টাকা। সুতরাং সাট্টা মার্কেটের ট্রেন্ডই বলে দিচ্ছে মধ্যপ্রদেশে বিজেপি-র ক্ষমতাই যে থাকছে তাতে কোনও সন্দেহ নেই। সুতরাং, এতে বাজি ধরা মানে কম লাভ। কিন্তু, প্রকৃত অর্থে কেউ যদি টাকা খোওয়া যাওয়ার ভয় না করে কংগ্রেসে বাজি ধরে তাহলে তার লাভ হবে অনেক বেশি।
এক বুকি জানিয়েছেন যে মধ্যপ্রদেশে বিজেপি যে জয় পাচ্ছে তাতে কোনও সন্দেহ নেই। এমনকী ছত্তিশগঢ়ও বিজেপি-র দখলেই থাকবে বলেই সাট্টা বুকিরা মনে করছে। আর সেই কারণে বিজেপি-র উপর লগ্নি-তে কম রিটার্ন। রাজস্থানে কংগ্রেসের পক্ষেই বাজি ধরেছে সাট্টা মার্কেট।
প্রতি নির্বাচনেই সাট্টা মার্কেটে কোটি কোটি টাকার বেটিং চলে। উৎসবের মরসুমে সাট্টা মার্কেট একটু থিমিয়ে গিয়েছিল। কিন্তু নির্বাচনকে ঘিরে ভোপাল-সহ মধ্যপ্রদেশ জুড়ে ফের চাঙ্গা হয়ে উঠেছে সাট্টা বাজার। ফোন করে অথবা ওয়েবসাইটে লগ-ইন করে এই বাজি ধরা যায়। এমনকী বেটিং-এর জন্য এখন আবার মোবাইল অ্যাপও বেরিয়ে গিয়েছে। সাট্টা-র ব্যবসায়ীদের ধরাটাও সহজ কাজ নয়। কারণ, মাত্র একটা মোবাইল অ্যাপ-এই বাজি ধরার সুযোগ রয়েছে। ফলে বুকি বা সাট্টায় অর্থ লগ্নিকারীদেরও চট করে নাগাল পাওয়া যায় না। যার জেরে নির্বাচনের সময় সাট্টার বাজার ভোট-এর বাজি নিয় এত সরগরম হলেও কোনও বেটিং গ্যাং-কে ধরা সম্ভব হয়নি।
প্রতিদিন বেটিং নিয়ে অন্তত ৩টি করে অভিযোগ দায়ের হচ্ছে ভোপালে। পুলিশ এই বেটিং গ্যাং-কে ধরপাকড়ের বিষয়টিকে চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছে। পুলিশের দাবি, চলন্ত গাড়ি থেকে শুরু করে কাফেটেরিয়া, কোনও বাসস্টপ- যেখান-সেখান থেকেই এই বেটিং গ্রুপ-কে পরিচালনা করা হচ্ছে।
মধ্যপ্রদেশের ডিআইজি ধর্মেন্দ্র চৌধুরী জানিয়েছেন, সাট্টার এই রমরমার বিরুদ্ধে মানুষকে সচেতন করার কাজ চলছে। কিন্তু, তাতেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভোট নিয়ে বেটিং-এর রমরমায়। বেটিং-এর সঙ্গে জড়িত অপরাধীদের উপরে কড়া নজর রাখা হয়েছে। অনলাইনেও চলছে নজরদারি। সামান্য একটা সূত্র পেলেই চলছে অভিযান। ভোপালেও বিভিন্ন স্থানে বেটিং চক্রের সন্ধানে তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছেন ডিজি।
ভোপালে ক্রাইম ব্রাঞ্চের এসিপি রশ্মি মিশ্রা জানিয়েছেন, ইনফরমারদের নেটওয়ার্ককে কাজে লাগানো হচ্ছে। অনলাইনে চলা বেটিং চক্রের হদিশ সত্যি কঠিন। তবে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চেষ্টা চলছে অপরাধীদের ধরার।
আই জি ভোপাল জয়দীপ প্রসাদও জানিয়েছেন, নির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে পুলিশ অবশ্যই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সাইবার সেলও অনলাইন সাট্টায় নজর রেখে চলেছে।
ভোপালের সাইবার সেলের এসপি রাজেশ বাদোউরিয়া জানিয়েছেন, আইটি অ্য়াক্টে বেটিং-এর সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সামনে নির্বাচনের জন্য অনলাইনে কড়া নজরদারি রাখা হয়েছে বলেও জানান তিনি।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications