গুরুর আনুগত্য বদলে ধাক্কা বিজেপি শাসিত রাজ্যে! ভোটের আগে 'লাভ' রাহুলের দলের
ভোটের আগে বড় ধাক্কা বিজেপি শাসিত ছত্তিশগড়ে। যেখানে প্রথম পর্যায়ের নির্বাচনের সপ্তাহখানেকও বাকি নেই, সেই সময় সতনামী সমাজের গুরু বলদাস এবং তাঁর ছেলে খুশবন্ত সাহেব বহু সমর্থককে সঙ্গে নিয়ে কংগ্রেসে
ভোটের আগে বড় ধাক্কা বিজেপি শাসিত ছত্তিশগড়ে। যেখানে প্রথম পর্যায়ের নির্বাচনের সপ্তাহখানেকও বাকি নেই, সেই সময় সতনামী সমাজের গুরু বলদাস এবং তাঁর ছেলে খুশবন্ত সাহেব বহু সমর্থককে সঙ্গে নিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।

ছত্তিশগড়ের রাজনীতিতে একটা বড় অংশের ভোট রয়েছে এই সতনামী সমাজের। সারা রাজ্যের প্রায় ১৪ থেকে ১৬ শতাংশ ভোট রয়েছে এঁদের দখলে।
সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি রাজ্য সফরের সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সতনামী সমাজের গুরু বলদাসের সঙ্গে দেখা করে বিধানসভা নির্বাচনে তাঁদের সমর্থন প্রার্থনা করেছিলেন। যদিও সেই আবেদনে পাত্তা না দিয়ে সতনামী সমাজের গুরু কংগ্রেসে যোগ দিয়েছেন।

নিজের আনুগত্য বদলের ব্যাখ্যাও দিয়েছেন সতনামী সমাজের গুরু। তাঁর অভিযোগ, বিজেপি মানুষকে সম্মান দেয় না বিজেপি। সেইজন্যই তিনি কংগ্রেস যোগ দিচ্ছেন। একইসঙ্গে তিনি আরও বলেছেন, অন্যদেরও তিনি বলবেন, সামনের দিনগুলিতে কংগ্রেসকে সমর্থন করতে।
সতনামী সমাজের গুরু বলদাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। তাদের আশা এই সিদ্ধান্ত ভোট ব্যাঙ্কে বড় প্রভাব ফেলবে। অন্যদিকে, বিজেপি বলেছে, কোনও ধর্মীয় গুরুর কংগ্রেসে যোগ দেওয়ায় তাদের ভোট ব্যাঙ্কে কোনও প্রভাব ফেলবে না।
এর আগে থেকেই কংগ্রেসের সঙ্গেই রয়েছেন, সতনামী সমাজের অপর ধর্মীয় নেতা রুদ্র গুরু।
ছত্তিশগড়ে দুই পর্যায়ে নির্বাচন হতে যাচ্ছে। প্রথম পর্যায়ে মাওবাদী অধ্যুষিত ১৮ টি কেন্দ্রে নির্বাচন ১২ নভেম্বর। দ্বিতীয় পর্যায়ে রাজ্যের বাকি আসনগুলিতে নির্বাচন ২০ নভেম্বর। ভোটগণনা ১১ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications