মইন কুরেশি কাণ্ডে জড়িত ব্যবসায়ী সতীশ সানা বাবুকে গ্রেফতার করল ইডি

মাংস রফতানি করা ব্যবসায়ী মইন কুরেশির সঙ্গে আর্থিত দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করল ইডি।

মাংস রফতানি করা ব্যবসায়ী মইন কুরেশির সঙ্গে আর্থিত দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করল ইডি। শুক্রবার রাতে হায়দরাবাদ থেকে তাকে গ্রেফতার করে ইডি। প্রাক্তন সিবিআই অফিসার এপি সিংকেও ঘুষ দেওয়ার অভিযোগ করেছে তার বিরুদ্ধে।

মইন কুরেশি কাণ্ডে জড়িত ব্যবসায়ী সতীশ সানা বাবুকে গ্রেফতার

এই মামলায় প্রাক্তন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধেও তদন্ত চলছে। ২০১৭ সালে মইন কুরেশির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। সেই ঘটনাতেই জড়িত ছিলেন হায়দরাবাদের এই ব্যবসায়ী সতীশ বানা সানা।

প্রাক্তন সিবিআই ডিরেক্টর এপি সিংয়ের বিরুদ্ধেও এই মামলায় তদন্ত চলছে। মইন কুরেশি মামলায় সতীশ সানা বাবুর বয়ানেই প্রকাশ্যে এসেছিল দুই সিবিআই আধিকারিকদের দুর্নীতির বিষয়টি। অভিযোগ মামলাটি ধামাচাপা দেওয়ার জন্‌য় ২০১৭ সালের ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে ৩ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল তৎকালীন সিবিআই আধিকারিকদের‌। তারপরেই তদন্ত সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

গ্রেফতারি আটকাতে সিবিআই ডিরেক্টর অলোক ভর্মাকে ২ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে সতীশ সানার গ্রেফতারিতে রাকেশ আস্থানার বিরুদ্ধে তদন্তে গতি আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+