India-China LAC Agreement: ভারত-চিন সীমান্তে কীসের তৎপরতা, কী হচ্ছে সেখানে? ফাঁস স্যাটেলাইট ছবি

India-China LAC Agreement: দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান। বড় কুটনৈতিক জয় ভারতের। দীর্ঘ আলোচনার পর সীমান্ত থেকে সেনা (Chinese Army) সরাতে শুরু করল লাল চিন। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC in Ladakh) বরাবর সে দেশের সেনাবাহিনী পিছিয়ে আসছে বলে খবর। এমনকি আলোচনা অনুযায়ী, পিছিয়ে আসছে ভারতীয় সেনাও (Indian Army)।

মনে করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে দু'দেশের সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে। আর এর মধ্যেই বেশ কিছু স্যাটেলাইট ছবি সামনে এসেছে। যেখানা দেখা যাচ্ছে, উভয় পূর্ব লাদাখের ডেমচোক (Depsang) এবং ডেপসাং পয়েন্ট (Demchok) থেকে সমস্ত অস্থায়ী তাঁবু এবং শেড সরিয়ে নিয়েছে ভারত এবং চিনের সেনাবাহিনী (India-China LAC Agreement) ।

India-China LAC Agreement

এমনকি গাড়ি এবং সামরিক সরঞ্জামও সরিয়ে নেওয়ার ছবি ধরা পড়েছে স্যাটেলাইটে। US-based Maxar Technologies এর মাধ্যমে সেই ছবি সামনে এসেছে। আর তাতে স্পষ্ট যে, আলোচনার সিদ্ধান্ত মেনেই পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC in Ladakh) বরাবর সেনা সরাচ্ছে ভারত এবং চিন।

ডেমচোক (Depsang) এবং ডেপসাং পয়েন্ট (Demchok) এর বেশ কিছু সাটেলাইট ছবি সামনে এসেছে। আর সেগুলি বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন, যে সমস্ত জায়গায় অস্থায়ী তাঁবু এবং শেড ছিল, সেখানে এখন কিছুই নেই। যা অবশ্যই ভারত এবং চিনের কাছে স্বস্তির বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, ভারত এবং চিন সীমান্তে (India and China Border) ডেপসাং এবং ডেমচক অন্তত স্পর্শকাতর দুটি জায়গা। ২০২০ সালে গালওয়ানে রক্তক্ষয়ী সংঘাত ঘটে। আর এরপরেই এই সমস্ত জায়গায় একের পর এক সেনাঘাঁটি তৈরি করে চিন। পাল্টা ভারতের তরফেও তৈরি সেনাছাউনি। কার্যত যুদ্ধের পরিস্থিতিতে ভারত এবং চিনের সেনাবাহিনী দাঁড়িয়ে পড়ে। স্যাটেলাইট ছবি অনুযায়ী, দুই তরফেও সমস্ত ছাউনি সরিয়ে নেওয়া হয়েছে। মোট ১২ টি অস্থায়ী নির্মাণ সরানো হয়েছে বলে খবর।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বিদেশমন্ত্রকের সচিব বিক্রম মিসরি জানান, গত কয়েক সপ্তাহ ধরে ভারত ও চিনের সঙ্গে কুটনৈতিক স্তরে আলোচনা হয়। আর সেই আলোচনা শেষে সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টহলদারি নিয়ে ঐক্যমতে পোঁছানো সম্ভব হয়েছে। অর্থাৎ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে চিন এবং ভারত সহমত অবস্থান পোষণ করেছে বলে দাবি করেন মিসরি। যার জেরে চার বছরেরও বেশি সময় ধরে সামরিক অচলাবস্থার অবসান ঘটতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+