ওয়েনাড় ভূমিধসের স্যাটেলাইট ছবি প্রকাশ ইসরোর, কত বড় এলাকা জুড়ে ধস নেমেছে জানেন?
কেরলের ওয়েনাড়ে ভূমিধসের একাধিক ছবি প্রকাশ পাচ্ছে। পরিস্থিতি দেখে শিউড়ে ওঠার অবস্থা। ইতিমধ্যেই ৩০০ জনের বেশি মারা গিয়েছেন এই প্রাকৃতিক বিপর্যয়ে। এখনও বহু মানুষ নিখোঁজ। এবার ইসরোর তরফে ছবি প্রকাশ করা হল। কত বিশাল এলাকা জুড়ে এই ভূমিধস হয়েছে? জায়গার পরিমাপ শুনলে চমকে যেতে হবে।
হায়দরাবাদের ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনআরএসসি) ছবি প্রকাশ করেছে। ওয়েনাড়ের ভূমিধস আক্রান্ত এলাকার উচ্চ রেজোলিউশন স্যাটেলাইট ছবি প্রকাশিত হয়েছে। বিস্তীর্ণ এলাকার লণ্ডভণ্ড হওয়ার বিষয়টি বোঝা যাচ্ছে ৷


৩০ জুলাই ভূমিধস হয়েছে। তার আগে ও পরের ছবি প্রকাশ করা হয়েছে। তার থেকেই আন্দাজ করা যায়, কত বড় আকারে ধ্বংসলীলা চলেছে। ভূমিধসে প্রায় ৮৬ হাজার
বর্গ মিটার এলাকা বাস্তুচ্যুত হয়েছে।
একটি ছবি ২২ মে কার্টোস্যাট ৩ স্যাটেলাইটের মাধ্যমে তোলা হয়েছিল। ৩১ জুলাই ভূমিধসের একদিন পরে রিস্যাট স্যাটেলাইট আরেকটি ছবি তুলেছে। যে ধ্বংসলীলার ছবি ধরা পড়েছে, তা হতভম্ব করে দেবে সকলকেই। দীর্ঘ আট কিলোমিটার এলাকা জুড়ে এই ভূমিধস প্রবাহিত হয়েছে।

৮৬ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে এই ধস নেমেছে। ধস ও জলের ধারা ইরুভিনপুঝা এবং মুন্ডাক্কাই নদীর গতিপথকে প্রশস্ত করেছে। দুই নদীর পাড় ভেঙেছে। তীরবর্তী গ্রাম, বাড়ির কোনও অস্তিত্বই নেই। এই ছবিগুলি ব্যাখ্যা করার সময় ইসরো গ্রাউন্ড জিরোর একটি ডব্লুটি তৈরি করেছে।
উদ্ধারকারীদের ৪০ টি দল অকুস্থলে কাজ করছে। শুক্রবার চতুর্থ দিনে ভূমিধস বিধ্বস্ত এলাকায় ফের অনুসন্ধান অভিযান শুরু হয়েছে৷ ১৯০ ফুট দীর্ঘ বেইলি সেতু তৈরি করে ফেলেছে সেনাবাহিনী। ফলে উদ্ধারকাজ এবার আরও গতি পাবে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুন্ডক্কাই এবং চুরামালা গ্রামে যাওয়ার কাজ শুরু হয়েছে। উদ্ধারের জন্য যন্ত্রপাতি, অ্যাম্বুলেন্স, গাড়ি ওই পথে উপরে উঠতে শুরু করেছে।
৪০ টি দল ভূমিধস কবলিত এলাকাকে ছয়টি জোনে ভাগ করেছে। আত্তামালা এবং অরণমালা (প্রথম), মুন্ডক্কাই (দ্বিতীয়), পুঞ্চিরিমত্তম (তৃতীয়), ভেল্লারিমালা গ্রাম (চতুর্থ), জিভিএইচএসএস ভেল্লারিমালা (পঞ্চম) এবং নদী তীর (ষষ্ঠ)। এই ছটি জোন ভাগ করে ত্রাণ ও উদ্ধারকাজ চলছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications