সাতারায় কারখানায় বিস্ফোরণ, মৃত ২
সাতারা, ৯ জানুয়ারি : পশ্চিম মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ২ জনের। আহত আরও তিন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় বিধায়ক জয়কুমার গোরের ভাইয়ের কারখানাতেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। সাতারার মান তালুকায় বোজে গ্রামে এই কারখানাটি অবস্থিত।
এই কারখাায় হাওয়া কল তৈরিতে জিলেটিন স্টিকের ব্যবহার করা হত। পুলিশ অনুমান কারখানায় প্রচুর পরিমানে জিলেটিন স্টিক মজুত থাকাতেই এই বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার সকালে বিকট আওয়াজ হয় কারখানার। এর পরই আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।












Click it and Unblock the Notifications