ভাইপোর পরে এবার শশীকলার ভাই তৈরি করলেন নতুন দল, নতুন শোরগোল তামিল রাজনীতিতে
জেলবন্দি শশীকলা নটরাজনের ভাইপো এএমএমকে ডেপুটি জেনারেল সেক্রেটারি টিটিভি দিনাকরণ নিজের দল তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার শশীকলার ভাই দিবাকরণ গত সপ্তাহে সেই দল থেকে বেরিয়ে গিয়ে নিজের দল তৈরি করলেন।
জেলবন্দি শশীকলা নটরাজনের ভাইপো এএমএমকে ডেপুটি জেনারেল সেক্রেটারি টিটিভি দিনাকরণ নিজের দল তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার শশীকলার ভাই দিবাকরণ গত সপ্তাহে সেই দল থেকে বেরিয়ে গিয়ে নিজের দল তৈরি করলেন।

তামিলনাড়ুর তাঞ্জাভুরে নতুন কার্যালয় তৈরি করেছেন দিবাকরণ। সেই দলের নাম রেখেছে প্রয়াত জে জয়ললিতার নাম করেই। দলের নাম 'আম্মা আনি'। যার অর্থ আম্মার দিকের লোক। এআইএডিএমকে-র ভাবনাকে তিনিই এগিয়ে নিয়ে যাবেন বলে দাবি করেছেন দিবাকরণ।
দিবাকরণের দাবি, টিটিভি দিনাকরণ কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর সঙ্গে আলোচনা করেননি। ফলে এই সিদ্ধান্ত। কিছুদিন আগেই দিনাকরণ আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাগম নামে দল তৈরি করেন। তবে যাত্রা শুরু করতে না করতেই হোঁচট খেলেন তিনি।
গতবছরে এআইএডিএমে-কের পলানিস্বামী ও পন্নিরসেলবমের দ্বন্দ্বে সমর্থকরা যেমন বিভ্রান্ত হয়েছেন, তেমনই দিনাকরণ ও দিবাকরণ বিতর্কে শশীকলার সমর্থকেরা বিভ্রান্ত হচ্ছেন। বিক্ষুব্ধ এআইএডিএমকে-রা কোনদিকে যাবেন বুঝে পাচ্ছেন না।
এদিকে আসল এআইএডিএমকে এসব দেখে বিশেষ পাত্তা দিতে রাজি নয়। দিনাকরণের দল আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাগম ও দিবাকরণের দল আম্মা আনি- দুটোই সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে বলে মনে করছেন এআইএডিএমকে নেতৃত্ব। ফলে এই ঘটনাকে তাঁরা বিশেষ পাত্তা দিচ্ছেন না।












Click it and Unblock the Notifications