৫দিনের প্যারোলে মুক্তি পেলেন শশীকলা, রয়েছে একগুচ্ছ শর্ত
৫ দিনের প্যারোলে বেঙ্গালুরু সেন্ট্রাল জেল থেকে ছাড়া পেলেন শশীকলা নটরাজন, অসুস্থ স্বামীকে দেখতেই প্যারোলের আবেদন জানিয়েছিলেন তিনি
৫ দিনের প্যারোলে বেঙ্গালুরু সেন্ট্রাল জেল থেকে ছাড়া পেলেন শশীকলা নটরাজন। শুক্রবারই তাঁর প্যারোলের আবেদন মঞ্জুর হয়। অসুস্থ স্বামীকে দেখতেই প্যারোলের আবেদন জানিয়েছিলেন তিনি। তবে প্যারোলে মুক্তি পেলেও বেশ কিছু শর্ত মানতে হবে তাঁকে ।

এই শর্তগুলির মধ্যে অন্যতম হল শশীকলাকে রাজনীতি সংক্রান্ত কোনও বিষয়ে থাকতে পারবেন না। এরআগে ২রা অক্টোবর তাঁর প্যারোলের আবেদন খারিজ করে দেওয়া হয়। তাঁর আবেদন অসম্পূর্ণ ও তাতে পদ্ধতিগত ত্রুটি ছিল বলে জেলসূত্রে জানা গিয়েছে। তাঁর স্বামীর মেডিক্যাল রিপোর্টে স্থানীয় কোনও জনপ্রতিনিধির সই ছিল না বলে জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। এরপর বৃহস্পতিবারই নতুন করে আবেদন জানান শশীকলা।
এদিন শশীকলার প্যারোলে মুক্তির খবর পেয়েই বেঙ্গালুরু সেন্ট্রাল জেলের বাইরে ভিড় জমান তাঁর অগণিত সমর্থক। জেলের বাইরে তাঁর জন্য অপেক্ষা করতে থাকেন শশীকলার ভাইপো টিটিভি দিনাকরণও।
TTV Dhinakaran reaches Bengaluru Jail where Sasikala is lodged pic.twitter.com/CLoJHW9Gdm
— ANI (@ANI) October 6, 2017
শশীকলার স্বামী ৭৪ বছরের এম নটরাজন গত কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ। সম্প্রতি তাঁর লিভার ও কিডনি প্রতিস্থাপন হয়েছে। তবে এখন তিনি সুস্থ ও স্থিতিশীল বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications