চেন্নাইয়ে আয়কর হানায় বাজেয়াপ্ত ১৪৩০ কোটি টাকার গোপন সম্পদ, জেলবন্দি শশীকলা জেরার মুখে

বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে ফের একবার আয়করের জেরার মুখোমুখি হতে চলেছে আয় বহির্ভূত সম্পত্তি মামলায় সাজাপ্রাপ্ত শশীকলা নটরাজন।

চেন্নাইয়ে ১৮৭টি জায়গায় তল্লাশি চালিয়েছে আয়কর আধিকারিকেরা। জেলবন্দি শশীকলা নটরাজন ও তার আত্মীয়দের বড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি ও নথি উদ্ধার হয়েছে। সবমিলিয়ে যার পরিমাণ ১৪৩০ কোটি টাকা। আর এই প্রেক্ষিতেই বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে ফের একবার আয়করের জেরার মুখোমুখি হতে চলেছে আয় বহির্ভূত সম্পত্তি মামলায় সাজাপ্রাপ্ত শশীকলা নটরাজন।

চেন্নাইয়ে আয়কর হানায় বাজেয়াপ্ত ১৪৩০ কোটি টাকার গোপন সম্পদ, জেলবন্দি শশীকলা জেরার মুখে

গত বুধবার থেকেই পরপর ২দিন চেন্নাইয়ে ১৮৭টি জায়গায় আয়কর হানা চলে। মূলত শশীকলা, দিনাকরণের অফিস, জয়া টিভির কার্যালয়ে আয়কর আধিকারিকেরা তল্লাশি চালান। এই তল্লাশিতে ৭ কোটি টাকা নগদ ও ৫ কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে।

এই ঘটনায় ১৫টি ব্যাঙ্ক লকার সিল করে দেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রাথমিক তদন্তের পর মোট ১৪৩০ কোটি টাকার গোপন সম্পদের তথ্য আয়করের হাতে এসেছে।

বিভিন্ন গোপন ব্যবসার মাধ্যমে শশীকলা ও তার আত্মীয়রা এত বিপুল পরিমাণ সম্পদ গোপন করে রেখেছিলেন বলে আয়কর কর্তারা মনে করছেন। শেল কোম্পানি বানিয়ে সেই টাকা লুকিয়ে রাখা হয়েছিল। এর বেশি তদন্তের স্বার্থে আর কিছু বলতে চাননি আয়কর কর্তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+