আম্মার দল থেকে অবশেষে বরখাস্তই হলেন শশীকলা, দরজা দেখানো হল দিনাকরনকেও

এআইএডিএমকে থেকে বরখাস্ত করা হল শশীকলা নটরাজন ও টিটিভি দিনাকরনকে, পালানিস্বামী ও পন্নিরসেলভমকে বিশ্বাসঘাতক বললেন দিনাকরন।

এআইএডিএমকে থেকে বরখাস্ত করা হল শশীকলা নটরাজনকে। সেইসঙ্গে বরখাস্ত করা হল তাঁরই ভাইপো টিটিভি দিনাকরনকেও। মঙ্গলবার এআইএডিএমকে -র সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে দলের সাধারণ সম্পাদকের পদটিরও বিলুপ্তি ঘটানো হল এই বৈঠকে।

আম্মার দল থেকে অবশেষে বরখাস্তই হলেন শশীকলা, দরজা দেখানো হল দিনাকরনকেও

মঙ্গলবার এআইএডিএমকে-র সাধারণ সভায় ফের আম্মার দলের প্রতীক চিহ্ন জোড়া পাতাকে ফিরিয়ে আনার ঘোষণা করলেন আর বি উদয়কুমার। সেইসঙ্গে তিনি জানান, জয়ললিতা নিজে যাঁদের দলীয় পদে নিযুক্ত করেছিলেন, তাঁরা সেই পদে থেকেই কাজ চালিয়ে যাবেন। টিটিভি দিনাকরনের কোনও ঘোষণাই আর কার্যকরি হবে না বলেও জানিয়ে দেওয়া হল বৈঠকে।

আম্মার দল থেকে অবশেষে বরখাস্তই হলেন শশীকলা, দরজা দেখানো হল দিনাকরনকেও

এদিকে এদিনই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন দিনাকরন। তাঁর অভিযোগ, আম্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন পালানিস্বামী, পন্নিরসেলভমরা। তিনি বলেন, এআইএডিএমকে-র দুই গোষ্ঠীর মিশে যাওয়ায় বেশিরভাগ মন্ত্রীই নির্বাচনে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন। সাধারণ মানুষেরও পালানিস্বামীর ওপর কোনও ভরসা নেই, সেকারণেই তাঁর উচিত পদত্যাগ করা।

এদিনের সাধারণ সভায় হওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতে যাবেন বলেও জানিয়েছেন দিনাকরন। তিনি বলেন, এই সরকারের ১১৭জন বিধায়কের সমর্থন নেই। ফলে নতুন করে রাজ্যপালের কাছে আস্থাভোটের দাবি জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+