জেলে থেকেও বদলাননি শশীকলা, আলাদা রান্নাঘর করতে দিলেন ২ কোটি টাকা ঘুষ

জেলের মধ্যে ভিআইপি চিকিৎসা ও বিশেষ রান্নাঘরের জন্য় ২ কোটি টাকা ঘুষ দিয়েছেন শশীকলা, চিঠি দিয়ে অভিযোগ করলেন ডিআইজি (কারা), জেলে নিয়ম- কানুন মানা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

বেঙ্গালুরু সেন্ট্রাল জেলের মধ্যে নিজের খাওয়া ও চিকিৎসার বিশেষ ব্য়বস্থা করতে ২ কোটি টাকা ঘুষ দিয়েছেন এআইএডিএমকে নেত্রী শশীকলা নটরাজন। কর্নাটকের ডিআইজি (কারা), ডি রূপা এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে। ডিআইজি ও আইজি আর কে দত্তা ও ডিজি (কারা) সত্যনারায়ণ রাওকে চিঠি দিয়ে রূপা আরও অভিযোগ করেছেন, জাল স্ট্যাম্প পেপার মামলায় সাজাপ্রাপ্ত আব্দুল করিম তেলগি বিচারাধীন বন্দিদের নিজের চাকরের কাজ করাচ্ছে ।

জেলে থেকেও বদলাননি শশীকলা, আলাদা রান্নাঘর করতে দিলেন ২ কোটি টাকা ঘুষ

গুরুতর এই অভিযোগের পাশাপাশি রূপা আরও জানিয়েছেন, জেলের ২৫জন বন্দির গত দশই জুলাই ড্রাগ টেস্ট হয়। টেস্টের ফলও চমকে দেওয়ার মতই। ২৫ জনের মধ্যে ১৮ জনের শরীরেই মাদক পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ডিআইজি (কারা)। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

জেলে একটি বিশেষ রান্নাঘর তৈরি করতে ২ কোটি টাকা ঘুষ দেওয়া নিয়ে শুধু শশীকলাই নয়, সরাসরি ডিজি (কারা) সত্যনারায়ণ রাওয়ের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন রূপা। শশীকলার দেওয়া ঘুষের একটা অংশ সত্যনারায়ণ রাও পেয়েছেন বলে সরাসরি অভিযোগ করেছেন তিনি। অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন রাও। জেলের মধ্যে সমস্ত কিছুই নিয়ম মেনে হচ্ছে বলে দাবি করেছেন তিনি। সেইসঙ্গে ডিআইজি (কারা) রূপার কোনও চিঠি তিনি পাননি বলেও দাবি করেছেন সত্যনারায়ণ রাও।

জেলে থেকেও বদলাননি শশীকলা, আলাদা রান্নাঘর করতে দিলেন ২ কোটি টাকা ঘুষ

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় এআইএডিএমকে নেত্রী ও প্রয়াত জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলার কারাদণ্ড হওয়ার পরই একের পর এক বিতর্ক হচ্ছে বেঙ্গালুরু সেন্ট্রাল জেল নিয়ে। এর আগে জেল হাসপাতালে তাঁর জন্য ভিআইপি চিকিৎসার ব্যবস্থা করা হয়, যা নিয়ম-বিরুদ্ধে। এমনকী হাসপাতালে তাঁকে দেখতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি লোক আসতেন বলে অভিযোগ। জেলের নিয়ম ভেঙে অনেকেই বিকেল পাঁচটার পরেও শশীকলার সঙ্গে দেখা করতে আসতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+