শাড়ি পছন্দ হয়নি, বিয়ে বাতিল করল হবু বরের পরিবার, পাত্র পলাতক

শাড়ি পছন্দ হয়নি, বিয়ে বাতিল করল হবু বরের পরিবার, পাত্র পলাতক

বিয়ের আগের রীতি পালনের অনুষ্ঠানে কনের পরা শাড়ি পছন্দ হয়নি পাত্রের বাবা–মায়ের। সেজন্য শেষ মুহূর্তে বিয়ে বাতিল করলেন তাঁরা। বাবা–মায়ের কথায় শেষ পর্যন্ত বিয়ের আসরে হাজির হলেন না পাত্রও। বুধবার কর্নাটকে ঘটেছে ঘটনাটি।

শাড়ি পছন্দ হয়নি, বিয়ে বাতিল করল হবু বরের পরিবার, পাত্র পলাতক


এ রাজ্যের হাসানের কাছে একটি গ্রামের ছেলে ওই পাত্র। নাম বি এন রঘুকুমার, ২৯ বছর বয়স। তাঁর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে, তিনি পলাতক বলে জানিয়েছেন হাসানের পুলিশ সুপার শ্রীনিবাস গৌড়। রঘুকুমারের বাবা–মায়ের বিরুদ্ধেও মামলা রুজু করেছে পুলিশ।

অথচ রঘুকুমার ও পাত্রী, বি আর সঙ্গীতা বছরখানেক আগে পরস্পরের প্রেমে পড়েন, দুই পরিবারের মধ্যস্থতায় তাঁদের বিয়েও ঠিক হয়। কিন্তু কিছু প্রথামাফিক অনুষ্ঠান পালনের সময় সঙ্গীতার গায়ের শাড়ি মনঃপুত হয়নি রঘুকুমারের বাবা–মায়ের। তাঁরা সেটি ছেড়ে অন্য শাড়ি পরতে বলেন সঙ্গীতাকে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা–কাটাকাটি, বিতর্ক হয়। ব্যাপারটা শেষ পর্যন্ত বিয়ে বাতিলের দিকে গড়ায়। রঘুকুমারের পরিবার বুধবারের বিয়ে বাতিল করে ছেলেকে চলে আসতে বলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+