সোনওয়াল না বিশ্বশর্মা, অসমের মুখ্যমন্ত্রী ঠিক করতে দিল্লিতে তৎপরতা

অসমের মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনার মধ্যে এদিন বিজেপির (bjp) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (jp nadda) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah) সঙ্গে দেখা করলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (him

অসমের মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনার মধ্যে এদিন বিজেপির (bjp) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (jp nadda) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah) সঙ্গে দেখা করলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (himanta biswa sarma)। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের (sarbananda sonowal) পাশাপাশি হিমন্ত বিশ্বশর্মা, দুজনকেই শুক্রবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল শুক্রবার।

 দিল্লিতে দরবার হিমন্ত বিশ্বশর্মার

দিল্লিতে দরবার হিমন্ত বিশ্বশর্মার

অসমের দুই নেতাই শনিবার সকালেই দিল্লিতে পৌঁছে যান। তবে হিমন্ত বিশ্বশর্মা প্রথমমেই পৌঁছে যান জেপি নাড্ডার বাসভবনে। সেখানেই ছিলেন বিজেপির সাংগঠনিক সম্পাদক বিএল সন্তোষ। এরপর তাঁরা অমিত শাহের কাছে যান বলে জানা গিয়েছে।

 যাবেন সোনওয়ালও

যাবেন সোনওয়ালও

শুধু হিমন্ত বিশ্বশর্মাই নন, সর্বানন্দ সোনওয়ালও নাড্ডার বাসভবনে যাবেন এবং বিজেপির পদস্থ নেতাদের সঙ্গে দেখা করবেন। যেখানে অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির থাকবেন কিনা তা অবশ্য জানা যায়নি।

 দুজনেই প্রভাবশালী

দুজনেই প্রভাবশালী

বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল হলেন অসমের সোনওয়াল-কাছারি উপজাতি ভুক্ত। এবং হিমন্ত বিশ্বশর্মা নর্থ-ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের কনভেনর। দুজনেই এবার অসমের মুখ্যমন্ত্রী পদের বদাবিদার। নির্বাচনের আগে বিজেপির অসমের মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঘোষণা করেনি।

২০১৬-তে সোনওয়ালকে সামনে রেখে লড়েছিল বিজেপি

২০১৬-তে সোনওয়ালকে সামনে রেখে লড়েছিল বিজেপি

তবে ২০১৬-র বিধানসভা নির্বাচনে সর্বানন্দ সোনওয়ালকে সামনে রেখেই নির্বাচনে লড়াই করেছিল বিজেপি। উত্তর-পূর্বে অসমে সর্বপ্রথম গেরুয়া সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন সর্বানন্দ সোনওয়াল। আর এবার বিজেপি জানিয়েছিলেন, নির্বাচনের পরে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২১-এর বিধানসভা নির্বাচনে অসমে ১২৬ টি আসনের মধ্যে বিজেপি একা ৬০ টি আসন দখল করে। সহযোগী অগম ৯ টি এবং ইউপিপিএল ছটি আসন পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+