Sarayu Ghat: শীতের মরসুমে সন্ধ্যে ৬ টায় অযোধ্যার সরযূ নদীর ঘাটে শুরু হবে বিশেষ আরতি
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে জোর কদমে, জানুয়ারি মাসের ২২ তারিখ এই মন্দিরের উদ্বোধন হবে। আর এই অযোধ্যার সৌন্দর্য বাড়ে সরযূ নদীর জন্যই। বছরের প্রত্যেকটি দিনের সন্ধ্যায় সরযূ সেবা ট্রাস্ট সরযূ নদীর ঘাটে সন্ধ্যা আরতির আয়োজন করে।
সরযূ নদীর ঘাটে সন্ধ্যা আরতির গুরুত্ব রয়েছে অপরিসীম, প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পরেই এই বিশেষ আরতির আয়োজন করা হয়। আর এই বিশেষ আরতি এক দশকের বেশি সময় ধরে চলে আসছে। যা অযোধ্যাবাসীকে ক্রমশ মুগ্ধ করে তুলছে।

এই সন্ধ্যা আরতি রাকেশ জি মহারাজের তিনজন শিষ্য সরযূ সেবা ট্রাস্টের প্রতিনিধিত্ব করে। শীতের মরসুমের প্রতিটি সন্ধ্যা ৬ টায় সরযূ নদীর ঘাটে সন্ধ্যা আরতি শুরু করা হবে বলে জানা গিয়েছে। সরযূ নদীর ঘাটের সামনে দাঁড়িয়ে এই বিশেষ আরতি আয়োজন করবেন তাঁরা। মহারাজের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ম, বর্ণ, ভেদাভেদ ভুলে সকলেই যেন এই সন্ধ্যা আরতিতে যোগদান করেন।
এই সন্ধ্যা আরতির করবেন অমিত মিশ্র, অভিষেক পাণ্ডে, এবং অজিত তিওয়ারি। দূর দূরান্ত থেকে ভক্তি সহকারে সকলে এখানে আসুক এবং তাঁরা দুচোখ ভরে দেখুক এই সন্ধ্যা আরতি। বারাণসীর গঙ্গার ঘাটের মতোই অযোধ্যার সরযূ নদীর ঘাটেও এই বিশেষ আরতির আয়োজন করা হবে এই শীতের মরসুমেও।
রাকেশজি মহারাজ শুধু যে ঐতিহ্যকে ধরে রেখেছেন তা নয়, সাংস্কৃতিকভাবে এগিয়ে যাচ্ছেন। হিন্দু আচার অনুষ্ঠান মেনেই এই আরতির ব্যবস্থা করা হচ্ছে। পিতলের ভারী প্রদীপ, পিলসুজ নিয়ে শঙ্খ বাজিয়ে আরতি, সেই সঙ্গে জয় শ্রী রাম ধ্বনির মাধ্যমে শুরু হয় সন্ধ্যা আরতি। সরযূ নদীর নয়া ঘাটে এই আরতি দেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে সকল দর্শনার্থীদের।












Click it and Unblock the Notifications