বেঙ্গালুরুর 'সারথী'র দুর্গাপুজোয় এবার হাজির অনুপম-রাজ-ঋষিরা! দেখে নিন অনুষ্ঠানসূচি
অফিসে 'বস'-এর কাছে বহু দরবার করেও ছুটি জোটেনি.. অগত্যা পুজোর সময়েও থাকতে হবে বেঙ্গালুরুতে!.. এমন ভাবনা এই মুহূর্তে গালিচা শহরের অনেক বাঙালিকেই চেপে ধরেছে।
অফিসে 'বস'-এর কাছে বহু দরবার করেও ছুটি জোটেনি.. অগত্যা পুজোর সময়েও থাকতে হবে বেঙ্গালুরুতে!.. এমন ভাবনা এই মুহূর্তে গালিচা শহরের অনেক বাঙালিকেই চেপে ধরেছে। কলকাতার পাড়ার পুজো-প্যান্ডেলে আড্ডা, খাওয়া দাওয়া ,বন্ধুরা মিলে প্যান্ডেল হপিং.. সমস্ত কিছুকে বেঙ্গালুরুতে বসে মিস করছেন! মন খারাপ করে লাভ নেই, কারণ পুজোর দিনে এক্কেবারে কলকাতার পুজো-ফ্লেভার নিয়ে আসছে বেঙ্গালুরুর 'সারথী'। কোরামঙ্গলার ৫ ব্লকের এই পুজো ঘিরে ক্রমেই প্রযুক্তি নগরীতে চড়ছে 'পুজো ফিভার'! এবছরও ঢাকের প্রতিযোগিতা থেকে শুরু করে একাধিক তারকাকে নিয়ে আকর্ষণীয় অনুষ্ঠানের ডালি সাজিয়েছে 'সারথী সোশিও কালচালার ট্রাস্ট'।

পুজোর প্রস্তুতি ঘিরে কিছু তথ্য
এই মুহূর্তে শেষ পর্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত 'সারথী'-র সদস্যরা। এবছরে এই পুজোর উদ্বোধন করছেন আইআইএম বেঙ্গালুরুর ডিরেক্টর অধ্যাপক জি রাঘুরাম। রবিবার অর্থাৎ ১৪ অক্টোবর পঞ্চমীর দিন উদ্বোধন হতে চলেছে এই পুজোর।

পঞ্চমী-ষষ্ঠীর অনুষ্ঠান
পুজোর অন্যতম উদ্যোক্তা অরুনাংশু চৌধুরি জানিয়েছেন ,এবছর পঞ্চমীতে বিকেল ৫ টায় থাকছে ঢাকের প্রতিযোগিতা। ঢাকের তালের মধ্য দিয়েই এরপর উদ্বোধন হবে পুজোর। আর তারপরই ৮:৩০ থেকে মঞ্চ মাতাতে চলেছেন সারেগামাপা খ্যাত ঋষি। ষষ্ঠীর সন্ধ্যেয়ে থাকছে ব্যান্ডের পারফরম্যান্স, যার পরেই সারেগামাপার আরও এক শিল্পী অদ্রিজার সুরে জমে উঠবে আমেজ।

সপ্তমী-অষ্টমীর অনুষ্ঠান সূচি
সপ্তমীর অনুষ্ঠান শুরু হবে সকাল ১১ টা থেকে। থাকছে বিবিন্ন ব্যান্ডের প্রতিযোগিতা ঘিরে 'ব্যান্ডেমোনিয়াম'। সন্ধ্যে সাড়ে ৭ টা থেকে থাকছে ডান্স শো রঙ্গন, আর এরপরই পুজোর আনন্দের পারদ চড়াতে চলেছেন সিংগিং সেনসেশন রাজ বর্মণ। অষ্টমীর সকাল ১১ টা থেকে আবার 'ব্য়ান্ডেমোনিয়াম' ।সন্ধ্যে সাড়ে সাতটায় রয়েছেন 'দিগন্ত রেখা'-র অনুষ্ঠান। অষ্টমীর রাত সাড়ে ন'টায় রয়েছে 'ঝংকার বিটস'-এর আকর্ষণীয় অনুষ্ঠান।

নবমী -দশমী
নবমীর সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রয়েছে অনুপম রায়ের অনুষ্ঠান। নবমীর নিশি ঘন হতেই রাত সাড়ে ন'টায় 'বলিউড নাইট' রয়েছে। এই বলিউড নাইট ঘিরে থাকছে 'সারথী'র বিশেষ চমক। আর দশমীর বিকেলে মায়ের বিদায় বেলায় থাকছে সিঁদুর খেলা। যেখানে আমন্ত্রিত সকলে।

পুজোর ভোগ
প্রতিবছরের মতো এবছরের পুজোতেও এখানে ভোগের বিশাল আয়োজন করা হয়। রীতি মেনে 'মা'কে খিচুড়ি ,লাবড়া, লুচি , পায়েস সহকারে ভোগ অর্পণ করা হয়। ভোগ খাওয়ানোর আয়োজনেও সকলকে স্বাগত জানাচ্ছে 'সারথী'। সকলকে এখানে ভোগ খাওয়ার অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন উদ্যোক্তারা।

'সারথী'র পথচলা..
প্রাথমিকভাবে ২০০৩ সাল থেকে স্বরস্বতী পুজো দিয়ে পথ চলা শুরু করেছিল সারথী। তখন এই পুজো আয়োজিত হয় কোরামঙ্গলাতে। সেই বছরই প্রথমবার দুর্গাপুজো আয়োজন করে 'সারথী'। এরপর থেকে যত দিন গেছে ততই বেড়েছে 'সারথী'-র জনপ্রিয়তা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications