কি চলছে সারা তেন্ডুলকর ও শুভমান গিলের মধ্যে?‌‌ ‌সচিন–কন্যার ইনস্টা স্টোরি বলছে অন্য কথা

কি চলছে সারা তেন্ডুলকর ও শুভমান গিলের মধ্যে?‌‌

আইপিএলের মরশুমে একটু–আধটু প্রেমের খবর না আসলে ঠিক জমে ওঠে না। আর এখন তো শুভমান গিল ও সারা তেন্ডুলকারের সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে তা জানার জন্য প্রচণ্ডভাবে আগ্রহী উভয়ের অনুগামীরা। বেশ কিছুদিন যাবৎ এই দু’‌জনের সোশ্যাল মিডিয়ার ক্রিয়াকলাপ নিয়ে অনেকেই আগ্রহ বাড়াচ্ছে তাঁদের দু’‌জনের মধ্যে কি ঘোটালা পাকছে তা নিয়ে। যদিও ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি ও কিংবদন্তী ক্রিকেটার সচিন টেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকার এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

কি চলছে সারা তেন্ডুলকর ও শুভমান গিলের মধ্যে?‌‌ ‌সচিন–কন্যার ইনস্টা স্টোরি বলছে অন্য কথা


খুব বেশিদিন হয়নি এই দুইজন নজর কেড়েছে সকলের। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার মাধ্যমে তাঁরা এটুকু বুঝিয়ে দিয়েছেন যে তাঁদের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। কিছুদিন আগেই সারা নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাতে ক্যাপশন দেন, '‌আই স্পাই’‌। কিছুক্ষণের মধ্যেই শুভমান গিল তাঁর টুইটারে ছবি পোস্ট করে একই ক্যাপশন দেন এবং ইমোজিও এক ছিল। তাঁদের অ্যাকাউন্টের ওপর ঈগলের মতো চোখ দিয়ে রাখা ভক্তরা সঙ্গে সঙ্গে বিষয়টি লক্ষ্য করেন এবং তাঁরা দু’‌জনে ডেট করছেন বলে গুজব রটতে থাকে। তবে এই গুজবে আরও ঘি ঢেলে দিল সারার সাম্প্রতিককালে ইনস্টার একটি পোস্ট। যেখানে ভক্তরা বিশ্বাস করতে বাধ্য হন যে দু’‌জনের মধ্যে গুরুতর কিছু চলছে।

বুধবার সারা তেন্ডুলকার তাঁর ইনস্টা স্টোরিতে একটি পোস্ট করেন। যেখানে আইপিএল ২০২০–এর মুম্বই ইন্ডিয়ানস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে পঞ্চম খেলা চলছিল। সারা ওই খেলার ভিডিও রেকর্ড করে তার ক্লিপিং দেন ইনস্টাতে, ওই ক্লিপিংয়ে ২১ বছরের শুভমানকে দেখা যায় সূর্যকুমার যাদবের মারা শটকে নিজের প্রচেষ্টা দিয়ে আটকাচ্ছেন। সারা এই ভিডিও ক্লিপিং তাঁর স্টোরিতে দিয়ে হার্ট ইমোজি দেন।

বুধবারের খেলায় শুভমানের পারফরম্যান্স ভালো ছিল না। তিনি ১১ বলে সাত রান করে আউট হয়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+