অপরাধের ২টি মামলায় রেহাই বাবা রামপালের, তবে জেল থেকে মুক্তি এখনই নয়
দুটি অপরাধমূলক মামলায় রেহাই পেল স্বঘোষিত ধর্মগুরু রামপাল। হিসার আদালতের তরফে এই রায় দেওয়া হয়।
দুটি অপরাধ মূলক মামলায় রেহাই পেল স্বঘোষিত ধর্মগুরু রামপাল। হিসার আদালতের তরফে এই রায় দেওয়া হয়। রামপালের বিরুদ্ধে জোর করে আটকে রাখা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে চলা খুনের ষড়য়ন্ত্রের অভিযোগ এখনও চলছে। তাই মামলা থেকে মুক্তি পেলেও জেল থেকে রেহাই এখনই মিলছে না রামপালের। এখনও তার বিরুদ্ধে বহু মামলার রায় বেরনো বাকি। তার বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলাও। এদিকে আজকের রায় প্রকাশের পর রামপালের আইনজীবী জানান, 'এটি সত্যের জয়'।

২০১৪ সাল থেকে রামপালকে বন্দি রয়েছে। এর মধ্যে ৪৩ বার তাকে আদালতে পেশও করা হয়েছে। ২০১৪ সালে বারাওয়ালার সতলোক আশ্রমে হিংসার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। সেই ঘটনায় এই ধর্মগুরুর ভক্তদের সঙ্গে প্রশাসনের সংঘর্ষের পর, যখন আশ্রমের বিদ্যুৎ সংযোগ সহ নানা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, তখন আশ্রম থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় ভক্তরা।
ঘটনার জেরে ৪২৬ ও ৪২৭ ধারায় মামলা দায়ের হয় বাবা রামপালের বিরুদ্ধে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি আশ্রমে মানুষদের আটক করে রাখার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, পাঞ্জাবের ধানানা গ্রামে কৃষক পরিবারে তার জন্ম। পেশায় ইঞ্জিনিয়ার রামপাল ১৯৯৯ সাল থেকে আধ্যাত্ম চেতনায় উদ্বুদ্ধ হয় বলে তার দাবি। পরে সে হরিয়ানার রোহতকে সতলোক আশ্রম প্রতিষ্ঠা করে। সেখানেই ঘটে যায় গুলি চালানোর ঘটনা।












Click it and Unblock the Notifications