স্যানোফি–গ্ল্যাক্সোস্মিথক্লাইন ভ্যাকসিন বয়স্কদের ওপর কার্যকারিতা দেখাতে ব্যর্থ
স্যানোফি–গ্ল্যাক্সোস্মিথক্লাইন ভ্যাকসিন বয়স্কদের ওপর কার্যকারিতা দেখাতে ব্যর্থ
ওষুধ সংস্থা স্যানোফি ও গ্ল্যাক্সোস্মিথক্লাইন এনএসই জানিয়েছে যে তাদের গবেষণারত কোভিড–১৯ ভ্যাকসিন বয়স্কদেরওপর কার্যকারিতা দেখাচ্ছে না। উল্লেখযোগ্যভাবে, তাদের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল ডিসেম্বরেই হওয়ার কথা ছিল আমেরিকাতে।

এর বদলে বরং সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ভ্যাকসিন সংস্করণ করে তা সংক্ষিপ্তভাবে আগামী ফেব্রুয়ারিতে টেস্ট করা হবে। প্লেসবোর সঙ্গে তাদের করোনা ভ্যাকসিন প্রার্থীর তুলনা করার পরিবর্তে তারা বলে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য নিয়ামকদের দ্বারা অনুমোদিত হওয়া কোনও ভ্যাকসিনের বিরুদ্ধে এটিকে পরীক্ষা করা যেতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের দ্রুত ভ্যাকসিন বাজারে নিয়ে আসার প্রচেষ্টায় অপারেশন র্যাপ স্পিড দ্বারা নির্বাচিত ছ’টি ভ্যাকসিনের মধ্যে অন্যতম ছিল স্যানোফি। এই সংস্থা আমেরিকাকে ১০ কোটি ডোজ দেওয়ার জন্য ২.১ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে।
ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের করোনা ভ্যাকসিন ব্রিটেনে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে এবং কানাডাতেও অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আমেরিকার বিশেষজ্ঞ প্যানেল ভোট দিয়ে এই ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ার প্রস্তাব দিয়েছে এফডিএ–কে। শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত এ বিষয়ে জানা যাবে। অন্য এক ভ্যাকসিন প্রার্থী মর্ডেনা এক সপ্তাহের মধ্যেই অনুমোদন পাবে বলে আশা করা যাচ্ছে। তাই স্যানোফি ও জিএসকের এখন আরও কঠিন রাস্তা হয়ে গেল অনুমোদন পাওয়ার ক্ষেত্রে। আগামী বছরের আগে এই ভ্যাকসিন উপলব্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই।












Click it and Unblock the Notifications