প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব, উত্তরসূরী বেছে দিলেন CJI চন্দ্রচূড়
আগামী দিনে কে হবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? কে প্রধান বিচারপতির চেয়ারে বসবেন? সেই নিয়ে চর্চা চলছে। এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন ডিওয়াই চন্দ্রচূড়। কিন্তু তাঁর মেয়াদকাল আর বেশি দিন নেই। এবার তিনি আগামীর প্রধান বিচারপতি হিসেবে এক বিচারপতির নাম প্রস্তাব করলেন।
বিচারপতি সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করেছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি হিসেবে তাঁর উত্তরসূরী হিসেবে সঞ্জীব খান্নাকে দেখতে চান ডিওয়াই চন্দ্রচূড়। আগামী ১১ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড়।

কেন্দ্রীয় সরকারের কাছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নাম প্রস্তাব করেছেন। তাঁর উত্তরসূরী হিসেবে সঞ্জীব খান্নাকে চাইছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। কর্মক্ষেত্রে তাঁর শেষ দিন আগামী ১১ নভেম্বর। কেন্দ্রীয় সরকার অনুমোদন করলেন সঞ্জীব খান্না প্রধান বিচারপতির আসন গ্রহণ করবেন। তিনি হবেন ভারতের ৫১ তম প্রধান বিচারপতি।
তবে তিনি প্রধান বিচারপতি হিসেবে বেশি দিন কাজ করার সুযোগ পাচ্ছেন না। কারণ বিচারপতি সঞ্জীব খান্না আগামী বছরের ১৩ মে অবসর নেবেন। এক্ষেত্রে তিনি প্রধান বিচারপতি হলে কাজ করার জন্য ছয় মাস সময় পাবেন। বিচারপতি সঞ্জীব খান্না, ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন।
১৯৬০ সালের মে মাসে জন্মগ্রহণ করেন তিনি। বিচারপতি খান্না ১৯৮৩ সালে দিল্লির বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। দিল্লির তিস হাজারি কমপ্লেক্সে জেলা আদালত থেকে শুরু করেন। দিল্লি হাইকোর্টের বিচারপতিও ছিলেন একটা সময়৷
২০০৪ সালে, বিচারপতি খান্না দিল্লির স্থায়ী কাউন্সিল (সিভিল) হিসাবে নিযুক্ত হন। সেখানে তাঁর মেয়াদকালে, তিনি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং অ্যামিকাস কিউরি হিসাবে দিল্লি হাইকোর্টে বেশ কয়েকটি ফৌজদারি মামলাও গ্রহণ করেছিলেন।
২০১৯ সালের ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব পান। ২০২৩ সালের জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারম্যানের পদে দায়িত্ব সামলেছেন তিনি।












Click it and Unblock the Notifications