রাফালের থেকেও গতি বেশি রাজ্যপাল কোশিয়ারির, মহারাষ্ট্র কাণ্ডে খোঁচা রাউতের

রাফালের থেকেও গতি বেশি রাজ্যপাল কোশিয়ারির, মহারাষ্ট্র কাণ্ডে খোঁচা রাউতের

মহারাষ্ট্রের রাজ্যপাল বৃহস্পতিবার সরকারের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা ভোটের নোটিশ জারি করেছেন। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির এই নোটিশ জারির বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে শিবসেনা। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত রাজ্যপালের এই নির্দেশকে 'বেআইনি' বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পরেই রাফালের থেকেও দ্রুত গতিতে কাজ করছেন রাজ্যপাল।

রাফালের থেকেও রাজ্যপালের গতি বেশি

রাফালের থেকেও রাজ্যপালের গতি বেশি

মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির জারি করা নোটিশের বিরোধিতা করেন শিবসেনা সাংসদ। তিনি রাজ্যপালের নির্দেশকে বেআইনি বলে ঘোষণা করেন। তিনি বলেন, আস্থাভোটের বিষয়ে অতিসক্রিয় হয়ে উঠেছেন রাজ্যপাল। কিন্তু বিধানসভার উচ্চকক্ষে ১২টি এমএলসি মনোয়ন সংক্রান্ত ফাইল দীর্ঘদিন পড়ে ছিল। তিনি সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। কিন্তু বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাতের পরেই তিনি আস্থা ভোটের নোটিশ জারি করেছেন। পাশাপাশি সঞ্জয় রাউত বলেন, শিবসেনার ১৬ জন বিধায়কের অযোগ্যতার আবেদন সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন। এই পরিস্থিতিতে রাজ্যপাল কীভাবে আস্থা ভোটের ডাক দিতে পারেন। যদি রাজ্যপাল বা বিজেপি আইনকে অমান্য করে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। রাজ্যপালের এই নোটিশের বিরোধিতা করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও মন্তব্য করেছেন সঞ্জয় রাউত।

সক্রিয় মহারাষ্ট্রের রাজ্যপাল

সক্রিয় মহারাষ্ট্রের রাজ্যপাল

মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি বিধানসভার সচিবকে একটি নোটিশ পাঠায়। সেখানে তাঁকে রাজ্যপাল বিধানসভায় ৩০ জুন সকালে মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাদি জোটের সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থাভোট করার নির্দেশ দেন। এর জেরেই মহারাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনার পারদ এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে। রাজ্যপাল কোশিয়ারি বিদ্রোহী সেনা বিধায়কদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে বিদ্রোহী সেনা বিধায়ক ও তাঁদের পরিবারের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত রাখার আবেদন করেছেন।

কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত রাখার নির্দেশ

কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত রাখার নির্দেশ

সূত্রের খবর, মহারাষ্ট্রের কাছাকাছি সিআরপিএফের ব়্যাপিড অ্যাকশন ফোর্সকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। যে কোনও মুহূর্তে তাদের মুম্বই ও মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হতে পারে। বৃহস্পতিবার মুম্বইয়ে শিবসেনার বিদ্রোহী বিধায়কদের ফেরার সম্ভাবনা রয়েছে। বিদ্রোহীদের মহারাষ্ট্রে ফেরার সঙ্গে সঙ্গে মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক অঞ্চলে উত্তেজনা দেখা যেতে পারে। আগাম সতর্কতা হিসেবে কেন্দ্রীয় বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।

বিদ্রোহী বিধায়কদের গোয়া যাত্রা

বিদ্রোহী বিধায়কদের গোয়া যাত্রা

শিবসেনার বিদ্রোহী বিধায়করা গুয়াহাটির পাঁচতারা হোটেলে বেশ কিছুদিন আশ্রয় নিয়েছিলেন। তাঁরা গুয়াহাটি থেকে গোয়া যাবেন বলে জানা গিয়েছে। সেনার বিদ্রোহী বিধায়ক দীপক কেসকার বলেন, বুধবর তাঁরা কামাক্ষ্যা মন্দির থেকে গোয়া যাবেন। তিনি জানিয়েছেন, 'একনাথ শিন্ডের নেতৃত্বে আমাদের এই দলটি বুধবার গোয়া বা অন্য কোথাও যাবে। সেখান থেকে আমরা বৃহস্পতিবার মুম্বই ফিরব। বর্তমানে আমাদের মোট ৫০ জন বিধায়ক সমর্থন করছেন। এখানে ৩৯ জন বিধায়ক রয়েছেন। মুম্বই ফেরার পর আমাদের সঙ্গে নির্দল বিধায়করা যোগ দেবেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+